বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানিয়ে যা বললেন আয়ারল্যান্ডের তারকা ক্রিকেটার
সিরিজ হারলেও ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জেতার খুব কাছেই ছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় তামিমরা। ৫০ ওভারের ক্রিকেটে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছিল বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানরা।
এমন পারফরম্যান্সের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামবে। এমন ছন্দে থাকা বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক জর্জ ডকরেল। আয়ারল্যান্ডের অলরাউন্ডার মনে করেন, ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।
সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডকরেল বলেন, ‘ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে। সম্প্রতি তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে আমরা জানি সিরিজটা আমাদের জন্য সহজ হবে না।’
‘অবশ্য এটা নেতিবাচক কিছু নয়, যে কেউই চাইবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলতে। আমরা তাদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি, বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানিয়ে অন্তত কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্যই থাকবে আমাদের।’
ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে বাংলাদেশ। সবশেষ ১০ বছরে মাত্র দুটি সিরিজ হেরেছে তারা। অপ্রতিরোধ্য বাংলাদেশের বিপক্ষে সিরিজটা সহজ হবে না বলে মনে করেন গ্রাহাম হিউম। সিলেটে নেমে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটা জানিয়েছিলেন তিনি।
হিউম বলেন, ‘অনেক দলকেই এখানে জিততে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল এই কন্ডিশনে হেরেছে, ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড খুবই দুর্দান্ত। তারা প্রায় সব সিরিজই জিতেছে, তাই আমাদের জন্য সিরিজটা খুব কঠিন বা চ্যালেঞ্জিং হতে চলেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live