অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য ভারতের সহজ লক্ষ্য
টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া হারলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুই দলই জেতার জন্য মরিয়া। আসলে যে কোন সিরিজ অথবা টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়া বেশ জরুরি এমন টা মনে করেন দুই দলই। সেটা হলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এখন শক্রবারের এই লড়াইয়ে সেটাই হাসিল করে নিতে চাইছে দুই দলই।
ভারতের জন্য বড় খবর হল, সিরিজের এই প্রথম ওয়ানডেতে পাওয়া যাবে না রোহিত শর্মাকে। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তবে ওডিআইতে ভারত নিজেদের আধিপত্য বজায় রাখার লক্ষ্যে সাদা বল বিশেষজ্ঞদের উপর ফোকাস করা হবে। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর এবং চাহাল ক্রিকেটের আক্রমণাত্মক ব্র্যান্ড খেলতে চলেছেন। বিরাট কোহলিও ওয়ানডেতে ভালো ফর্মে আছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে আহমেদাবাদের সেঞ্চুরি করার পর এই ম্যাচেও বড় কিছু গড়ে তোলার দিকে নজর দেবেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর অস্ট্রেলিয়া ৩৫.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করেন।
হার্দিক পান্ডিয়া (ভারত অধিনায়ক), “আমরাও এই ম্যাচে প্রথমে ব্যাটিং করবো। দ্বিতীয় ইনিংসে শিশির ফ্যাক্টর কাজ করবে । দলের সবাই ম্যাচটা জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। দলের সবাই এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি। আশা করছি রান তাড়া করে জিততে পারবো।”
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া অধিনায়ক), “টস জিততে না পেরে ভালোই হয়েছে। কেমন পিচ বোঝা যাচ্ছে না। এখানে শুধু ভালো ক্রিকেট খেলতে এসেছি এবং সেটা উপভোগ করতে চাই। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের মতো দলের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই।”
ভারত প্রথম একাদশঃ
শুভমান গিল, ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব
অস্ট্রেলিয়া প্রথম একাদশঃ
ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুসচেন, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?