বিশ্বকাপ ফুটবলের আকাশ ছোয়া প্রাইজমানী ঘোষণা, বেড়ে গেল ৩০০ শতাংশ
১৯৯১ সাল থেকে শুরু হয় মহিলাদের বিশ্বকাপ ফুটবল। প্রথম বার অংশগ্রহণ করেছিল ১২টি দেশ। ১৯৯৯ সালে দলের সংখ্যা বেড়ে হয় ১৬টি। ২০১৫ সালে দলের সংখ্যা আরও বাড়িয়ে ২৪ করেছিল ফিফা। ২০২৩ সালে মহিলাদের ফুটবল বিশ্বকাপে খেলবে ৩২টি দেশ। অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ড যৌথ ভাবে আয়োজন করবে এ বারের বিশ্বকাপ। এই বিশ্বকাপ থেকেই বাড়ছে পুরস্কারমূল্য।
ফিফার গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন, ‘‘মহিলাদের আরও অনেক বেশি প্রাপ্য। আমরা তাঁদের পাশে আছি। তাঁদের এই লড়াইয়ের পাশে আমরা থাকব।’’ ২০২৬ সালে পুরুষদের বিশ্বকাপের সমান পুরস্কারমূল্য ২০২৭ সালের মহিলাদের বিশ্বকাপে দেওয়ার আশ্বাসও দিয়েছেন ফিফা সভাপতি। উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মোট পুরস্কারমূল্য ছিল ৪৪০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৬৩৫ কোটি টাকা।
বিশ্বের বিভিন্ন দেশে মহিলা ফুটবলাররা পুরুষদের সমান পারিশ্রমিকের দাবিতে লড়াই করছেন। আমেরিকা, কানাডা, ফ্রান্স, স্পেনের মহিলা ফুটবলাররা আন্দোলন করছেন। সমবেতনের দাবি পূরণ না হলে আমেরিকার জাতীয় দলের ফুটবলাররা দেশের হয়ে না খেলার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে ফিফার এই সিদ্ধান্তকে ইতিবাচক ভাবেই দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live