মেসিকে নিয়ে তিনটি খবরকে সরাসরি মিথ্যা বললেন তাঁর বাবা
নানা সময় মেসিকে ঘিরে চাউর হয় বিভিন্ন গুঞ্জন। গত কিছুদিন ধরেও তাঁকে নিয়ে শোনা যাচ্ছে নানা ধরনের খবর। যার সবটা যে সত্য নয়, তা বলাই বাহুল্য। মেসিকে ঘিরে তৈরি হওয়া গুজব নিয়ে এবার মুখ খুলেছেন তাঁর বাবা হোর্হে মেসি। মেসি সম্পর্কিত অন্তত তিনটি খবরকে গুজব বলে মন্তব্য করেছেন হোর্হে।
পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নবায়ন না হওয়ায় মেসিকে ঘিরে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। কখনো শোনা যায় মেসি সৌদি আরবে যাচ্ছেন, আবার কখনো শোনা যায় তাঁকে নেওয়ার জন্য টাকার বস্তা হাতে অপেক্ষা করছে এলএ গ্যালাক্সি। পাশাপাশি মেসির বার্সেলোনা কিংবা নিউ ওয়েল’স ওল্ড বয়েজে ফেরার খবরও প্রচার করেছে অনেকে।
শুধু এসবই নয়, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের সঙ্গে মেসির সম্পর্ক ভালো নয় বলেও জানিয়েছে অনেকে সংবাদমাধ্যম। কিন্তু এতসব খবরের ভিড়ে কোনটা যে সত্যি তা বের করা বেশ কঠিন ব্যাপারই বটে। তবে এসব খবরে মেসি যে বিরক্ত তা বোঝা যায় তাঁর বাবার (যিনি মেসির এজেন্টও) একটি ইনস্টাগ্রাম পোস্টে। যেখানে তিনি মেসিকে নিয়ে চাউর হওয়া অন্তত তিনটি খবরকে মিথ্যা বলেছেন।
হোর্হে বিরক্ত প্রকাশ করে লিখেছেন, ‘ভুয়া খবর? এগুলো বিশ্বাস করা যাবে না ? আমরা আর কোনো ভুয়া খবর সহ্য করব না।’
যে তিনটি খবরকে হোর্হে মেসি মিথ্যা বলে দাবি করেছেন সেগুলো হলো, গালতিয়েরের সঙ্গে সমস্যার কারণে মঙ্গলবার মেসির আগে অনুশীলন ছেড়ে চলে যাওয়া। নতুন চুক্তি স্বাক্ষরের জন্য মেসির দেওয়া শর্ত পিএসজির না মানা এবং অন্যটি হলো আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছেন মেসি।
গালতিয়ের অবশ্য যতই বলুক, মেলতে থাকা গুজবের ডালপালা খুব সহজে হয়তো থামবে না। সম্প্রতি হোর্হেকে নিয়েও যে গুজব শোনা গেছে। বিশেষ করে হোর্হের সৌদি আরবে যাওয়ার সঙ্গে মেসির সৌদি ক্লাবের সংযোগ খুঁজতে চেয়েছেন অনেকে। সামনে হয়তো এমন গুঞ্জন আরও শোনা যাবে। অন্তত মেসির ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো খবর আসা পর্যন্ত তো বটেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live