কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যোগ দিতে শুরু করেছে ক্রিকেটাররা, যে দিন যোগ দেবেন সাকিব-লিটন
শনিবারই শহরে পৌঁছে যাওয়ার কথা কেকেআরের বেশিরভাগ কোচিং স্টাফের। রবিবার থেকে একে একে কলকাতায় পা দেবেন ক্রিকেটাররা। রবিবার প্রথম ব্যাচে কলকাতায় পৌঁছবেন নাইট রাইডার্সের বেশিরভাগ ঘরোয়া ক্রিকেটার। দিনের আলাদা আলাদা সময়ে টিম হোটেলে ঢুকবেন বেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা, মনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, নীতিশ রানা, রিঙ্কু সিং ও অনুকূল রায়। সোমবার নারায়ন জগদীশানের সঙ্গে শহরে পা দেবেন আন্দ্রে রাসেল।
দ্রে রাস আগেভাগে কলকাতায় পৌঁছে গেলেও সুনীল নারিন শহরে আসবেন ২৫ মার্চ, শনিবার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ শেষ করে ২৬ মার্চ কলকাতায় আসবেন দুই কিউয়ি তারকা লকি ফার্গুসন ও টিম সাউদি। ২৮ মার্চ শহরে পৌঁছবেন আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ।
পাকিস্তান সুপার লিগ অভিযান শেষে ডেভিড ওয়াইজ কলকাতায় পৌঁছে যাবেন ২৪ মার্চ। সেদিনই টিম হোটেলে বাকি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন শার্দুল ঠাকুর ও উমেশ যাদব। শার্দুল আপাতত জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যস্ত রয়েছেন।
উল্লেখোযোগ্য বিষয় হল, নাইট রাইডার্সের তরফে এখনও তিনজন ক্রিকেটার কবে দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের চোট রয়েছে। তিনি আদৌ দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। জাতীয় দলের সঙ্গে রয়েছেন বলে বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব আল হাসান ও লিটন দাস পরে যোগ দেবেন নাইট শিবিরে। প্রথম ব্যাচে ক্রিকেটাররা শহরে পৌঁছলেই ইডেনে প্রস্তুতি শুরু করবে নাইট রাইডার্স।
কবে কলকাতায় আসছেন নাইট তারকারা:-
১৯ মার্চ (রবিবার): বেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা, মনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, নীতিশ রানা, রিঙ্কু সিং ও অনুকূল রায়।
২০ মার্চ (সোমবার): নারায়ন জগদীশান ও আন্দ্রে রাসেল।
২৪ মার্চ (শুক্রবার): ডেভিড ওয়াইজ, শার্দুল ঠাকুর ও উমেশ যাদব।
২৫ মার্চ (শনিবার): সুনীল নারিন।
২৬ মার্চ (রবিবার): লকি ফার্গুসন ও টিম সাউদি।
২৮ মার্চ (মঙ্গলবার): রহমানউল্লাহ গুরবাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live