এশিয়া কাপের ওপর নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা
এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। অমিত শাহ-পুত্র অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। যা নিয়ে জলঘোলা কম হয়নি। পাকিস্তান থেকে তীব্র প্রতিবাদ করে বলা হয়েছিল, কী করে কোনও বৈঠক না ডেকে এমন ভাবে জয় শাহ বলে দিতে পারেন, এশিয়া কাপ খেলতে যাবে না ভারত? পাল্টা হুঙ্কার ছেড়ে পাকিস্তান এমনও বলেছেন যে, এ বছরে ভারতে অনুষ্ঠিতব্য পঞ্চাশ ওভারের একদিনের বিশ্বকাপ খেলতেও তারা আসবে না যদি ভারত না আসে পাকিস্তানে। এই পরিস্থিতিতে নাজ়ম শেট্টির বক্তব্য গুরুত্বপূর্ণ।
তিনি বলছেন, ‘‘এসিসি-র অন্য সদস্যরা কী বলছে, তা গুরুত্বপূর্ণ। সকলে কী চাইছে, তা শোনা দরকার অবশ্যই। তবে দিনের শেষে এটাও মাথায় রাখা জরুরি যে, ভারতীয় বোর্ডের কী পরিমাণ প্রভাব রয়েছে এশীয় সংস্থায়।’’ যোগ করেন, ‘‘আমি এসিসি-র অন্য সদস্য দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সকলকে আমাদের সমস্যার কথা জানিয়েছি। আশা করব, প্রত্যেকে গুরুত্ব দিয়ে বিষয়টি ভাববে এবং সম্মানজনক সমাধান পাব আমরা।’’
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। বাইরের দেশগুলি খেলতে যাচ্ছে সেখানে। তাই পাক বোর্ড আরও মরিয়া এশিয়া কাপ তাদের দেশে আয়োজন করার জন্য। অন্য দিকে, ভারতীয় বোর্ডের অনড় অবস্থান, তারা পাকিস্তানে যাবে না। এশিয়া কাপ সরিয়ে নিতে হবে অন্য কোথাও। কারও কারও মত, প্রতিযোগিতা হোক দুবাইয়ে। পাক বোর্ডের চেয়ারম্যান বলছেন, ‘‘আমি বেসরকারি ভাবে অনেকের সঙ্গে কথা বলেছি। আমাদের সরকারের মতামত নিয়েছি। সংস্থার বৈঠকে আমরা কী অবস্থান নিতে পারি, তা নিয়ে আইনি পরামর্শও নিয়েছি।’’ জানিয়েছেন, এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের সঙ্গেও কথা বলবেন তিনি।
ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ কি বয়কট করতে পারে পাকিস্তান? নাজ়ম সরাসরি কিছু বলেননি। তবে তাঁর মন্তব্য, ‘‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকগুলিতে কী ঘটে, দেখি। যা হবে, ফিরে এসে সরকারকে জানাব। তার পর বিশ্বকাপ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, নেওয়া হবে।’’ তবে পাকিস্তান যদি ভারতে বিশ্বকাপ খেলতে আসে তা হলে ক্রিকেট দল, সমর্থক এবং সংবাদমাধ্যমের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা তাঁরা চাইবেন বলে জানিয়ে গিয়েছেন পাক বোর্ডের চেয়ারম্যান।
তবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ইতিমধ্যেই এক বার বলেছেন যে, ভারতে বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি শুরু করছেন তাঁরা। যা শুনে অনেকের মনে হচ্ছে, বিশ্বকাপে না খেলার মতো কঠোর পদক্ষেপ হয়তো করতে চাইবে না পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?