এবাদতও তাসকিনের মতো বিশ্বমানের বোলার হয়ে উঠছে : তামিম
সব মিলিয়ে টাইগারদের পেস বোলিং ইউনিট এখন বেশ সমীহ জাগানিয়া। স্পিন তো আগে থেকেই শক্তির আধার। বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে তাই বেশ তৃপ্ত ও সন্তুষ্ট জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে টাইগার দলপতি প্রশংসায় ভাসিয়েছেন দলের বোলারদের। তিনি বলেন, 'ব্যাটিংয়ের পাশাপাশি আজ বোলিংও ভালো হয়েছে। এই উইকেটে রাতের বেলা বল করা মোটেও সহজ ছিল না।'
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করেছিল ৩৩৮ রানের পুঁজি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আর তাতে বড় অবদান ৪ উইকেট শিকার করা এবাদত ও ৩ উইকেট শিকার করা নাসুম আহমেদের। অন্যদের পাশাপাশি এই দুজনের জন্য তাই বিশেষ প্রশংসা ঝরল তামিমের কণ্ঠে।
তিনি বলেন, 'তাসকিন একজন বিশ্বমানের বোলার। এবাদত বিশ্বমানের বোলার হওয়া থেকে বেশি দূরে নেই। আজ যেভাবে বল করেছে, অনেক স্বস্তির বিষয়। নাসুমও ভালো করছে। তার জন্য কাজটা সহজ ছিল না। খুব বেশি ওয়ানডে সে খেলেনি। তবে যখন খেলে দারুণ খেলে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live