কাটা যাবে ওভার, দেখেনিন বৃষ্টির পর খেলা শুরু হলে যত ওভারে যত রান করতে হবে আয়ারল্যান্ডকে
অফিশিয়াল কাট-অফ টাইম ৯-৩৩ মিনিট, মানে এ সময়ের মধ্যে শুরু হতে হবে খেলা। ওয়ানডে ম্যাচে ফল আনতে ন্যূনতম ২০ ওভার খেলা হতে হয়। ডিএলএস পদ্ধতিতে ২০ ওভারে আইরিশদের লক্ষ্য দাঁড়াবে ১৮৫ রান। এখনো অবশ্য বৃষ্টি থামেনি, তাপও আছে প্রায় আগের মতোই। দর্শকেরা এখনো অপেক্ষায়।
বাংলাদেশের ইনিংস বিবরণ:
বাংলাদেশের ওপেন করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও তামিম। তামিম ৪টি চারের সাহায্যে ৩১ বলে ২৩ রান করেন। এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন লিটন। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৩টি ছক্কার মার। ৭১ বলে ৭০ রান করেন তিনি।
ফর্মের তুঙে থাকা নাজমুল হোসেন শান্তও ছিলেন দুর্দান্ত। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ২টি ছক্কার মার। ৭৭ বলে ৭৩ রান করেন তিনি। তবে এই দিন সাকিব খুব একটা ভালো করতে পারেনি। ২টি চারের সাহায্যে ১৯ বলে ১৭ করেন তিনি।
তবে দারুন ছন্দে থাকা হৃদয় আজকেও খেলেছেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৯ রান করেন তিনি। তবে ইয়াসির আলি আজকেও সবাইকে হতাশ করেছেন। ৭ বলে ৭ রান করেন। তার ব্যাট থেকে আসে একটি চারের মার।
বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন মুশফিক। তার ব্যাট থেকে আসে ১৪টি চার ও ২টি ছক্কার মার। ৬০ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন তাসকিন।
আয়ারল্যান্ডের হয়ে মার্ক এডেয়ার ও কার্টিস ক্যাম্ফার একটি করে উইকেট নেন ও তিনটি উইকেট নেন গ্রাহাম হিউম।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live