ভুটানকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশের মেয়েরা
ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন তৃষ্ণা ও থুইনু। এ ছাড়া সুলতানা, প্রীতি, মুন্নী ও সাগরিকা একবার করে ভুটানের জালে বল জড়িয়েছে।
বড় জয়ে বাংলাদেশের মেয়েদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। গোলের খাতা খোলেন তৃষ্ণা। তার টোকা ভুটানের জালে জড়ালে লিড পায় বাংলাদেশ। ২৮ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ করেন তৃষ্ণা।
৩৫ মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৪২ মিনিটে সুরভী গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক দল। গোল করেন সুরভী।
৬০ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান হয় ৫-০। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন মুন্নী। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটানের মেয়েরা। ৭৬ মিনিটে সপ্তম গোল করেন থুইনু মারমা। ৮৫ মিনিটে সাগরিকার গোলে ৮-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।
বাংলাদেশ আগামী বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাশিয়ার বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live