লিগ শিরোপা জেতার পাশাপাশি একাধিক রেকর্ডের সামনে দাড়িয়ে বার্সেলোনা
এই ব্যবধান ঘুচিয়ে রিয়াল কি ঘুরে দাঁড়াতে পারবে? বিশ্লেষকেরা কিন্তু সে সম্ভাবনা দেখছেন না। কোর্তোয়া শক্ত চোয়ালে এই বাস্তবতাই মেনে নিলেন, ‘হ্যাঁ, সত্যটা স্বীকার করতেই হবে (লিগ জেতা হচ্ছে না)। আমরা কখনো হাল ছাড়ি না। কিন্তু ব্যবধানটা এরই মধ্যে চার ম্যাচের (১২ পয়েন্ট)। কোনো কিছুই অসম্ভব না। তবে সত্য হলো কাজটা খুব কঠিন।’
কতটা কঠিন? পরিসংখ্যান বলছে, এই ১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে লিগ জিততে হলে রিয়ালকে ইতিহাস পাল্টাতে হবে। আর বার্সাকে লিখতে হবে লিগের এই পর্যায় থেকে বাজে খেলার নতুন ইতিহাস। খোলাসা করে বলা যাক। ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
লিগে আর ১২টি করে ম্যাচ খেলবে দুই দল। স্প্যানিশ লা লিগায় এখান থেকে কোনো দল যেমন ১২ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি, তেমনি ১২ পয়েন্ট ব্যবধানে শীর্ষে থেকে কখনো কোনো দল মৌসুম শেষে শিরোপা হারায়নি। আরেকটু খোলাসা করে বলা যায়, লা লিগার ইতিহাসে ৯ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজিরই নেই, সেখানে ১২ পয়েন্ট তো দূর অস্ত! তাই অন্তত পরিসংখ্যানে তাকিয়ে বলে দেওয়া যায়, মৌসুম শেষে লিগ শিরোপা বার্সার হাতেই উঠবে। সেটি হবে ২০১৮–১৯ মৌসুমের পর বার্সার প্রথম লিগ জয়।
২০১২–১৩ মৌসুমে একটি রেকর্ড গড়েছিল বার্সা। সে মৌসুমে পয়েন্ট টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে ১৫ পয়েন্ট ব্যবধানে লিগ জিতেছিল পেপ গার্দিওলার বার্সা। টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে সর্বোচ্চ পয়েন্ট ব্যবধানে লিগ জয়ের রেকর্ডটি সে মৌসুমেই গড়েছিল কাতালান ক্লাবটি। আর লা লিগার ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে সেবারই ১০০ পয়েন্ট পেয়েছিল গার্দিওলার দল।
এবারের মৌসুমে এই পথ পর্যন্ত বার্সা ও রিয়াল দুই দলই ২৬টি করে ম্যাচ খেলেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ একটি হিসাব কষেছে—দুই দলই যদি এ হারে এগোতে থাকে তাহলে মৌসুম শেষে ১৭ পয়েন্ট ব্যবধানে লিগ জিতবে বার্সাই। এই হিসাবটি করা হয়েছে, ম্যাচপ্রতি দুই দলের গড় পয়েন্ট বের করে তা মৌসুমের সব কটি (৩৮টি করে) ম্যাচের সঙ্গে গুণ করে। যদি এভাবেই এগোয় দুই দল, তাহলে মৌসুম শেষে (টেবিলে দ্বিতীয় দলের সঙ্গে) সর্বোচ্চ পয়েন্ট ব্যবধানে লিগ জয়ের নতুন রেকর্ড গড়বে বার্সা।
বার্সার এ মৌসুমে খেলা ২৬ ম্যাচের মধ্যে জয় ২২টি। ২ ম্যাচ ড্র করেছে ও অন্য দুটিতে হেরেছে। লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৩২ জয়ের রেকর্ড আছে—রিয়াল ২০১১–১২ মৌসুমে এবং বার্সা ২০১২–১৩ মৌসুমে এই রেকর্ড গড়েছে। অর্থাৎ বার্সার সামনে এবার সেই রেকর্ডটি নতুন করে লেখার সুযোগ আছে। তবে এক মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ডটি এবার বার্সাই সম্ভবত করে ফেলবে।
২৬ ম্যাচে এ পর্যন্ত মাত্র ৯ গোল হজম করেছে জাভির দল। ৩৮ ম্যাচের মৌসুম শুরুর পর লা লিগার এক মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ড দেপোর্তিভো লা করুনা ও আতলেতিকো মাদ্রিদের। ১৯৯৩–৯৪ মৌসুমে দেপোর্তিভো ও ২০১৫–১৬ মৌসুমে আতলেতিকো মাত্র ১৮ গোল হজম করে রেকর্ড গড়েছিল। হাতে থাকা ১২ ম্যাচের মধ্যে এই রেকর্ড নিজেদের করে নিতেই পারে বার্সা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?