মুশফিক ভাইয়ের সেঞ্চুরি ছিল দেখার মতো : লিটন দাস
গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। অবশ্য মুশফিক যে সময়ে নামার পর সেঞ্চুরি করেছেন, আগে ওই সময়ে নেমে এর আগে কেউ তা করেনওনি। নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ৩৪তম ওভারের দ্বিতীয় বলে।
৩৩ ওভারের পর ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার মুশফিকই। দলের বড় সংগ্রহ গড়ার ক্ষেত্রে এরকম ইনিংসই পার্থক্য গড়ে দেয় বলে মনে করেন লিটন, “মুশফিক ভাইয়ের শুধু আজকের ইনিংসই না, শেষ ম্যাচের ইনিংসটিও যদি দেখেন, আমার মনে হয় অসাধারণ ছিল”
“যদিও রান বেশি না, ৪০-র বেশি ছিল (২৬ বলে ৪৪)। ৩০০-র বেশি রান করার ক্ষেত্রে এরকম ইনিংসই বড় ব্যবধান গড়ে দেয়। আজকের ইনিংসটি তো পুরো ম্যাচই বদলে দিয়েছে। ম্যাচটি (পুরো) হলে ভালো লাগতো। কিন্তু এটি তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই।”
তাঁর চোখে এক্ষেত্রে ‘প্রথম’ মুশফিকই, “সত্যি কথা বলতে আমি যতদিন ধরে খেলছি, বাংলাদেশের কোনো খেলোয়াড়কে শেষ দিকে গিয়ে এভাবে ১০০ করতে দেখিনি। যখন দল থেকে কেউ এরকম একটি সেঞ্চুরি করে, দেখলে অনেক ভালো লাগে। সিনিয়রদের কেউ করলে তা আরো ভালো লাগে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live