বন্ধুকে নিয়ে মুশফিকের আবেগী পোস্ট, যা বললেন তামিম
এদিন আইরিশ বোলারদের তুলোধুনো করে দলীয় সর্বোচ্চ রেকর্ড রান করেছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে রেকর্ড গড়ে ৩৪৯ রান করে টাইগাররা। একই সঙ্গে এ ম্যাচে টাইগার অধিনায়ক তামিম ইকবাল, লিটন কুমার দাস ও উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম গড়েছেন অনন্য কীর্তি।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল।
অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন মুশফিকুর রহিম। পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে এ ফরম্যাটে সবচেয়ে কম বলে সেঞ্চুরিও করেন তিনি।
আইরিশদের বিপক্ষে ৬০ বলে শতক তুলে নিয়েছেন মুশি। এ ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ২ ছয়ে ক্যারিয়ারের নবম শতকের দেখা পান তিনি। এতে সাকিব আল হাসানের দ্রুততম শতকের ১৪ বছরের পুরনো রেকর্ডটি ভেঙেছেন এ ব্যাটার।
এদিকে রেকর্ড গড়ার দিনে সিলেটে বেসরিক বৃষ্টি হানা দিলেও উপলক্ষ তো থেমে থাকে না। ম্যাচ শেষে বন্ধু তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন মুশফিক।
তামিমের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে ওই পোস্টে তিনি লেখেন, ‘মাঠে ও মাঠের বাইরে আমাকে সব সময় সমর্থন দিয়ে যাওয়ায় আজ তামিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পর্যন্ত সামান্য যা কিছু অর্জন করেছি তার পেছনে একটা বড় ভূমিকা পালন করেছেন এই ভদ্রলোক (তামিম)।
তামিমের কীর্তিতে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, ‘১৫ হাজার আন্তর্জাতিক রান এবং আমার দৃষ্টিতে তুমিই বাংলাদেশের সেরা ব্যাটার। সবকিছুর জন্য ধন্যবাদ দোস্ত। ইনশাআল্লাহ, দ্রুতই সময় তোমার পক্ষে আসবে বন্ধু।’
মুশির পোস্টে ধন্যবাদ জানাতেও ভোলেননি তামিম ইকবাল। তিনি লিখেছেন, ধন্যবাদ বন্ধু। আজ মাঠে তুমি অসাধারণ ছিলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল