বিশ্বকাপ জয়ের অদ্ভুত পুরস্কার পেলেন মেসিরা
আর্জেন্টাইন সালটিসিডে ইনভেস্টিগেটিভ গ্রুপ (গিসা) দেশের বিভিন্ন জায়গায় মাকড়সার সাতটি নতুন প্রজাতির খোঁজ পেয়েছে। তার মধ্যে একটি এই আকেলা স্কালোনেতা। উরুতাউ ন্যাচারাল রিজ়ার্ভে এই প্রজাতির খোঁজ মিলেছে।
কিন্তু কেন মেসিদের ফুটবল দলের নামে এই নতুন প্রজাতির মাকড়সার নাম দেওয়া হয়েছে? জুলিয়ান বাইগোরিয়া নামের এক বিজ্ঞানী জানিয়েছেন, মাকড়সার কোনও বৈশিষ্ট্য দেখে এই নাম দেওয়া হয়নি। আসলে যে সপ্তাহে এই নতুন মাকড়সার খোঁজ পাওয়া গিয়েছিল, সেই সপ্তাহেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। তাই তাঁদের মাথায় অন্য কোনও নাম আসেনি।
জুলিয়ান আরও বলেছেন, মেসিদের বিশ্বকাপ জয়ের সঙ্গে এই মাকড়সার খোঁজ পাওয়ার একটা মিল রয়েছে। কয়েক মাস আগেও এই মাকড়সার কোনও খোঁজ ছিল না। হঠাৎ করেই তা পাওয়া গিয়েছে। ঠিক তেমনই বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের পরে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার আশা কেউ করেনি। কিন্তু মেসিরা সবাইকে দেখিয়ে দিয়েছে।
মেসির অধিনায়কত্বে ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। মেসি জানিয়েছিলেন, এ বারই শেষ বিশ্বকাপ খেলছেন। চ্যাম্পিয়ন হওয়ার পরে অবশ্য অবসর নেননি তিনি। জাতীয় দলের জার্সিতে আরও কিছু দিন খেলতে চান বলে জানিয়েছেন। তবে ২০২৬ সালের বিশ্বকাপ তিনি খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live