তিন তারকা জার্সিতে অনুশীলনে আর্জেন্টিনা দল, দেখেনিন সূচি ও প্রতিপক্ষ যারা
আর এই ম্যাচের মধ্য দিয়ে তিন তারকা জার্সিতে অভিষেক হবে মেসিদের। তবে এরই মধ্যে তিন তারকা জার্সিতে অনুশীলনে দেখা গেছে আকাশী-নীল জার্সিধারীদের।
এদিকে আরও এক কারণে এই ম্যাচটি আর্জেন্টিনার কাছে বিশেষ। কারণ, বিশ্বকাপ আক্ষেপ ঘুচানো শিরোপা এবারই প্রথমবার ভক্ত-সমর্থকদের কাছে প্রদর্শন করবেন মেসি-দি মারিয়ারা। তাই বিশেষ এই ম্যাচকে ঘিরে জোর প্রস্তুতিও সারছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচকে কেন্দ্র করে আর্জেন্টিনা দলের প্রায় ফুটবলারই এএফএ স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন, তাদের সঙ্গে কোচ লিওনেল স্কালোনিও ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের কিছু ছবিও শেয়ার করেছেন দলটির ফুটবলাররা। অনুশীলনের জার্সিতে তিন তারকা চিহ্ন লক্ষ্য করা গেছে। ছবির ক্যাপশনে লেখা, ‘ব্যাক এট হোম’। এ ছাড়া আর্জেন্টাইনদের বিশ্বতারকা লিওনেল মেসিও ড্রেসিংরুমের তিন তারকাসহ জার্সির একটি ছবি শেয়ার করেছেন। এতে মেসির সঙ্গে দলের অন্যরাও আছেন।
পানামার বিপক্ষের এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন লাউতারো ব্লাঙ্কো, ম্যাক্সিমো পেরোনে, ফাকুন্দা বুয়োনানোত্তে এবং ভালেন্তিন কারবোনি। আর ইনজুরি থেকে দলে ফিরেছেন জিওভানি লো সেলসো এবং নিকোলাস গঞ্জালেস।
পানামার বিপক্ষের ম্যাচের পর তিনদিন বিরতি দিয়ে আবারও মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার (২৮ মার্চ) আর্জেন্টাইনদের প্রতিপক্ষ দক্ষিণ ক্যারিবিয়ান সাগরের ছোট দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ে। তবে ম্যাচের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live