শেষ হলো প্রাইম ব্যাংক ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৯৫ রান তোলে প্রাইম ব্যাংক। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.১ ওভারে ২১৭ রান তুলে অলআউট হয় শাইনপুকুর।
শাইনপুকুরের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান আসে দলটির লঙ্কান রিক্রুট সংগীত মালিন্দু কুরের ব্যাটে। ৭৯ বলে ৪৯ রান তুলে রেজাউর রহমান রাজার বলে ফিরে যান এই ব্যাটার। এছাড়া শেষ দিকে মেহেদী হাসান রানার ব্যাটে আসে ৪০ বলে ৪৬ রান। এই ইনিংসে ছিল দুটি চার ও চারটি ছক্কার মার।
আর মাঝের দিকে ৬২ বলে ৪১ রানের ইনিংস খেলে তাইজুল ইসলামের বলে ফিরে যান আমিনুল ইসলাম বিপ্লব। এ ছাড়া উল্লেখ করার মতো ইনিংস ছিল না কারোরই। প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে ৩৬ রান খরচায় ৪ উইকেট নেন রুবেল। দুটি উইকেট নেন রাজা।
এর আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ হাসানউজ্জামানের উইকেট হারায় প্রাইম ব্যাংক। লেগ বিফোর উইকেটের ফাঁদে তাকে বিদায় করেন নাহিদ রানা। এরপর ১৩২ রানের জুটি গড়েন প্রান্তিক নাবিল এবং মিঠুন। ৬২ বলে ৪৩ রান করে ফিরে যান নাবিল।
বিপ্লবের বলে সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। এর একটু পর নাসির হোসেনকেও (১২) ফেরান বিপ্লব। তার ক্যাচটি লুফে নেন ফরহাদ রেজা। এর একটু পর ফিরে যান অধিনায়ক মিঠুনও। হাসান মুরাদের বলে বোল্ড হয়ে সেঞ্চুরি মিস করেন তিনি।
৯৭ বলে খেলা ৯৩ রানের এই ইনিংসে ছিল দশটি চার ও তিনটি ছক্কার মার। ১৬৬ রানে চার উইকেট হারানো দলটিকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন আমিন এবং আল আমিন জুনিয়ররা। আদিল করেন ৭২ বলে অপরাজিত ৬৪ রান।
৩১ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৯ রান তোলেন আল আমিন। শেষদিকে ১৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেন অলক কাপালি। শাইনপুকুরের বোলারদের মধ্যে ৩১ রান খরচায় তিন উইকেট নেন ফরহাদ রেজা। দুটি করে উইকেট নেন নাহিদ এবং বিপ্লব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live