শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস হেরে আগে ব্যাটিং করে ৪৮.২ ওভারে ২৬০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ৩৯ রান। মার্কো ইয়ানসেনকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মিড অনে লুঙ্গি এনগিদির মুঠোবন্দী হন কাইল মায়ার্স। এই ওপেনারের ব্যাটে আসে ২২ বলে ১৪ রান।
তারপর ব্রেন্ডন কিংকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন শামরহ ব্রুকস (১৮)। যদিও এইডেন মার্করামের দারুণ ফিল্ডিংয়ে ফিরে যেতে হয় তাকে। দলীয় ১২০ রানের মধ্যে কিংও ফিরে যান। ততক্ষণে ৭২ বলে ৭২ রান করে ফেলেন তিনি।
এনগিদির বলে বোল্ড হওয়ার আগে ১১টি চার ও একটি ছক্কাও হাঁকান এই ওপেনার। বাকি সময়টায় আসা যাওয়ার মাঝে ব্যস্ত থাকেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। মাঝে দুটি ভালো ইনিংস আসে নিকোলাস পুরান এবং জেসন হোল্ডারের ব্যাটে।
৪১ বলে ৩৯ রান করে ইয়ানসেনের বলে ফিরে যান পুরান। আর ৪৩ বলে ৩৬ রান করে মার্করামের বলে স্টাম্পিংয়ের শিকার হন জেসন হোল্ডার। সাউথ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন ইয়ানসেন, বিজর্ন ফরচুন এবং জেরাল্ড কোয়েটজে।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রানের মধ্যে চার উইকেট হারায় সাউথ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেল্টনকে ফেরান আলজারি জোসেফ। প্রথম স্লিপে মায়ার্সের তিনবারের প্রচেষ্টায় পর লুফে নেয়া ক্যাচে বিদায় নেন রিকেল্টন।
র্যাসি ভ্যান ডার ডাসেনও ফিরে যান জোসেফের শিকার হয়ে। এই ক্যাচটিও একই পজিশন থেকে ধরে নেন মায়ার্স। ফেরার আগে ডাসেন করেন ৮ বলে ১৪ রান। তারপর অধিনায়ক মার্করামকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে ভয় ধরিয়ে দেন মায়ার্স।
উইকেটরক্ষক শাই হোপকে ক্যাচ দেয়ার আগে মার্করাম করেন ২৬ বলে ২৫ রান। তারপর বিদায় নেন ওপেনার টনি দে জর্জিও। আকিল হোসেইনের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি। ফেরার আগে করেন ২২ বলে ২১ রান।
তারপর ৫৫ রানের জুটি গড়েন হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার। এই জুটিও ভাঙেন আকিল। ১৭ বলে ১৭ রান করা মিলারকে কট এন্ড বোল্ড করেন তিনি। ততক্ষণে সমান তালে চার ছক্কা হাকাচ্ছিলেন ক্লাসেন।
তার সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ে যুক্ত হন ইয়ানসেনও। ১০৩ রানের জুটিতে তার অবদান ৩৩ বলে ৪৩ রান! ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার। দল জেতাতে শেষ পর্যন্ত ৬১ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। ইনিংসে ছিল ১৫টি চার ও পাঁচটি ছক্কার মার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live