‘বাংলাদেশের পক্ষে ৪০০ রান করা সম্ভব’
দুটিই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকার শীর্ষে। এমন রানবন্যার সিরিজে শেষ ম্যাচে কি প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করবে বাংলাদেশ দল? বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চটজদলি উত্তর, ‘সম্ভব, এতে কোনো সন্দেহ নেই।’
কীভাবে? উত্তরটা ডোনাল্ডের মুখেই শুনুন, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ রান করে আউট হয়েছে। পরের ম্যাচে দুজন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের প্রসঙ্গও এসেছে ডোনাল্ডের কথায়, ‘এখানে যে উইকেট ছিল, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে আরও দ্রুত হয়। দারুণ স্ট্রোক প্লের জন্য আদর্শ এমন উইকেট। আপনি এখানে থিতু হলে ইনিংস বড় করা উচিত।’
ডোনাল্ড এরপর আবারও জোর দিয়ে বলেন, ‘হ্যা, এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?