এবারের আইপিএলে চালু হচ্ছে অবিশ্বাস্য এক নিয়ম
এটা হলে খুব বড়সড় পরিবর্তনই আসছে এবারের আইপিএলে। আর দ্রুতই এই নিয়ম চালু হতে যাচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দল যদি প্রথম একাদশে বদল করতে চায় তাহলে সেটা টসের কিছু সময় পরপরই করে ফেলতে পারবে। এক্ষেত্রে প্রথমে বোলিং নাকি ব্যাটিং করবে, সেটার ওপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নিতে পারবে দলগুলো। যা হলে সেরা একাদশের পাশাপাশি ইমপ্যাক্ট ক্রিকেটারকেও বেছে নিতে পারবে দলগুলো।
দক্ষিণ আফ্রিকা টি-২০ টুর্নামেন্টে এরই মধ্যে নতুন এই নিয়ম চালু হয়েছে। এবার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে আইপিএলে এটি চালু হতে যাচ্ছে। দেশটির সাবেক টি-২০ অধিনায়ক গ্রায়েম স্মিথের দাবি, এই নিয়মের কারণে টসের গুরুত্ব অনেকাংশে কমে যায়।
এ নিয়মে দক্ষিণ আফ্রিকার টি-২০ টুর্নামেন্টে টসের আগে দুই দলের অধিনায়ক ১৩ ক্রিকেটারের নাম প্রথমে একটি কাগজে লিখে নিয়ে আসতেন। এরপর টস হয়ে গেলে মূল একাদশের নাম ঘোষণা করতেন অধিনায়করা।
তাই এবারের আইপিএলে এই নিয়ম চালু হলে টসে বিজয়ী দল বাড়তি সুবিধাই পেতে যাচ্ছেন। কারণ, ভারতে মাটিতে খেলাতে শিশিরের অনেকটা প্রভাব থাকে। আর ম্যাচগুলো দিবা-রাত্রি হওয়ার কারণে শিশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর ফলে, যে দল পরে ব্যাটিং করবে তাদের অনেকটাই লোকসান হতে পারে। আইপিএলের বিগত পরিসংখ্যানও এমনটাই বলছে। তবে শুধু নতুন এই নিয়মই না, আরো কিছু পরিবর্তন আসতে পারে এবারের আইপিএলে।
যেমন নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো ওভার শেষ না হয়, তাহলে ওভারের বাকি সময়ে ৩০ গজের বাইরে মাত্র ৪ জন ক্রিকেটার থাকতে পারবেন। উইকেটকিপার কিংবা ফিল্ডার ভুলভাল মুভমেন্ট করলে ব্যাটিং দল অতিরিক্ত ৫ রান পাবেন, এর সঙ্গে সেই বলটি ডেড বল ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live