চরম দু:সংবাদ: বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে গোলরক্ষক হারালো রিয়াল মাদ্রিদ
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ঊরুতে হালকা চোট পেয়েছেন থিবো (কোর্তোয়া)। ঝুঁকি এড়াতে তিনি রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন।’
বেলজিয়ামের ক্যাম্প ছাড়ায় স্বাভাবিকভাবেই মঙ্গলবার রাতে জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না কোর্তোয়া। রোববার লা লিগায় ভায়াদোলিদের বিপক্ষেও তাঁর না থাকার সম্ভাবনা বেশি। এমনকি এল ক্লাসিকোয় খেলা নিয়েও আছে শঙ্কা।
আগামী ৫ এপ্রিল কোপা দেল রের ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে টানা তিনটি এল ক্লাসিকো হারায় লস ব্লাঙ্কোরা কোর্তোয়াকে খুব করে পেতে চাইবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আগামীকাল কোর্তোয়ার ঊরুর পরীক্ষা–নিরীক্ষা করা হবে। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাবে, পুরোপুরি সুস্থ হতে কত দিন সময় লাগবে তাঁর।
বর্তমান মৌসুমের মাঝামাঝি সময় থেকে চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন কোর্তোয়া। এর আগে হ্যামস্ট্রিং ও নিতম্বের চোটে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে আটটি ম্যাচ মিস করেছেন। খেলতে পারেননি ফিফা ক্লাব বিশ্বকাপেও। তাঁর জায়গায় রিয়ালের গোলবার সামলেছেন আন্দ্রি লুনিন। দ্রুত সেরে না উঠলে এল ক্লাসিকোতেও হয়তো লুনিনের ওপরই ভরসা রাখতে হবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live