আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস
চোটের কারণে আইপিএলে এবারের আসরে খেলা হচ্ছে না কাইল জেমিসনের। নিউজিল্যান্ডের এই পেসারের পর আরও এক পেসারকে ইনজুরির কারণে হারাতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন মুকেশ চৌধুরী।
২৬ বছর বয়সী তরুণ এই ভারতীয় পেসারের স্ট্রেস ফ্র্যাকচার এখনও সেরে ওঠেনি। আর তাই শেষ মুহূর্তে তাকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে স্টিফেন ফ্লেমিং এবং মহেন্দ্র সিং ধোনির দলকে।
মুকেশের ইনজুরিতে পড়া চেন্নাইয়ের জন্য বড় ধরনেরই দুঃসংবাদ। কেননা গতবার নিজের অভিষেক আইপিএল খেলতে নামা মুকেশ পুরো আসরে ১৬টি উইকেট নিয়েছিলেন। পাওয়ার-প্লে থেকেই সাধারণত বোলিং করতে দেখা যেত তাকে।
জেমিসনের বদলি হিসেবে ইতোপূর্বে প্রোটিয়া পেসার সিসান্দা মাগালাকে দলে টেনেছিল চেন্নাই। এবার মুকেশের বদলে আকাশ সিংকে দলে নিয়েছে তারা। বাঁহাতি এই পেসার ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারত দলে খেলেছেন।
এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতাও আছে আকাশের। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। ২০ বছর বয়সী এই পেসার অবশ্য একটি ম্যাচই খেলেছেন। ২০ লাখ রুপিতে চেন্নাইয়ের হয়ে খেলবেন তিনি।
সবমিলিয়ে ৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে আকাশের। এ ছাড়া ৯টি লিস্ট 'এ' ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচও ইতোমধ্যেই খেলে ফেলেছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে ৩১টি উইকেট নিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?