প্রথম ভারতীয় হিসাবে নতুন মাইলফলক স্পর্শ করলেন যুজবেন্দ্র চহাল
টি-২০ ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন চহাল। রবিবারের ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চহাল। হ্যারি ব্রুক, ময়ঙ্ক অগ্রবাল, আদিল রশিদ এবং ভুবনেশ্বর কুমারকে আউট করেন তিনি। রবিবার তৃতীয় উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে গেলেন চহাল। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এই নজির নেই। চহালের এখন উইকেট সংখ্যা ৩০১। এই তালিকায় প্রথম পাঁচ ভারতীয় বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন (২৮৭), পীযূষ চাওলা (২৭৬), অমিত মিশ্র (২৭২), যশপ্রীত বুমরা (২৫৬)। পরিসংখ্যান থেকেই স্পষ্ট ২০ ওভারের ক্রিকেটে দাপট বেশি স্পিনারদেরই।
রবিবারের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন চহাল। এই ম্যাচের পর আইপিএলে তাঁর উইকেট সংখ্যা হল ১৭০। মালিঙ্গারও আইপিএলে উইকেট সংখ্যা ১৭০। এত দিন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় একক ভাবে দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন জোরে বোলার। রবিবার তাঁর সঙ্গে যোগ দিয়েছেন চহাল। এই তালিকার শীর্ষে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারের ঝুলিতে রয়েছে আইপিএলের ১৮৩টি উইকেট।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন চহাল। সে সময় রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের পরিকল্পনায় ছিলেন না ৩২ বছরের লেগ স্পিনার। সেই তিনিই আইপিএলের প্রথম ম্যাচেই নজির গ়ড়লেন। বল হাতে অস্বস্তিতে রাখলেন প্রতিপক্ষ ব্যাটারদের। পেলেন সাফল্যও। স্বভাবতই খুশি রাজস্থানের লেগ স্পিনার। তিনি বলেছেন, ‘‘ধারাবাহিক ভাবে উইকেটে বল রাখার চেষ্টা করেছি। লক্ষ্য ছিল বলের গতি পরিবর্তন করে ব্যাটারকে ধোঁকা দেওয়া। যেটা আমার অন্যতম শক্তি। নতুন কিছু চেষ্টা করিনি। নিজের সামর্থ্য অনুযায়ী বল করার চেষ্টা করেছি।’’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা