তামিমের ফর্ম নিয়ে যা বললেন আকরাম খান
টেস্টে সর্বশেষ ৮ ইনিংসে কোনো অর্ধশতক বা শতক নেই তামিমের। ওয়ানডেতে এই দশা ৭ ইনিংস ধরে। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে ৪১ রানে অপরাজিত থেকে অবশ্য ১০ উইকেটের ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। কিন্তু রান মেশিন বলা হতো যাকে, তার কাছ থেকে তামিমসুলভ পারফরম্যান্স না পেলে তো আর মন ভরে না!
যদিও তামিমের অধীনে ওয়ানডে দল আছে উড়ন্ত ফর্মে। এই ফরম্যাটে বাংলাদেশ এখন অনেকটাই পরাশক্তিদের কাতারে। আর এ কারণেই আকরামের আশা, তামিমের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, দুঃসময় পেরিয়ে ঠিকই আবার ফর্মে ফিরবেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।
আকরাম বলেন, 'দল হিসেবে আমরা ভালো করছি। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে ভালো সময়-খারাপ সময় আসবেই। উত্থানপতন থাকেই। দল যখন ভালো করছে আমার মনে হয় এটা নিয়ে চিন্তার কিছু নেই। আরেকটা জিনিস হল তামিম কোয়ালিটি প্লেয়ার। এমন কিছু প্লেয়ার আছে বাংলাদেশে। হয়ত ২-১টা ম্যাচ ভালো করেনি, তবে সে খুব ভালোভাবে ফিরে আসবে।'
আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক বা শতকের জন্য অপেক্ষায় থাকতে হলেও তামিম অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে ফর্মে আছেন। ঢাকা টেস্টের আগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে খেলতে নেমে ১০৯ রানের অপরাজিত এক ইনিংসে ছিলেন দলের জয়ের সাক্ষী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live