নামাজের সময় কাঁধে উঠেছিল বিড়াল, বিশেষ সম্মাননা পেলেন সেই ইমাম
আলজেরিয়ায় বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ইমাম শায়খ ওয়ালিদ মাহসাসকে এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়েছে আলজেরিয়ার সরকার। খবর গ্লোবাল ভিলেজ স্পেসের।
গত মঙ্গলবার আলজেরিয়ার একটি মসজিদে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, বিড়ালটি কাঁধে উঠায় মোটেও বিরক্তবোধ করেননি সেই ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করছিলেন এবং কুরআন তিলওয়াত করে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের সঙ্গে মুখ লাগায় বিড়ালটি। এর পর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে চলে যায়।
বিড়ালের প্রতি ইমামের দয়া বিশ্বের সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এতে বিশ্বব্যাপী মুসলিম এবং অমুসলিমদের কাছে ব্যাপক প্রশংসা অর্জন করেন ইমাম শায়খ ওয়ালিদ মাহসাস।
এঘটনার পর আলজেরিয়ার সরকার ইমাম ওয়ালিদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে। আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে বন্ধ কোম্পানির সংখ্যা ৩৫, সবচেয়ে পুরোনোটি ২৪ বছর ধরে নিষ্ক্রিয়
- SSC Result 2026: যে ৩ উপায়ে জানা যাবে ফল
- SSC Result 2026 প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম
- ১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় পরিবর্তন
- জিএসপি ইনভেস্টমেন্ট নিয়ে বিএসইসির বড় সিদ্ধান্ত, তদন্তে যেসব বিষয়
- উত্থান-পতনের দোলাচলে শেয়ারবাজার, লেনদেনের শীর্ষে যে ১০ কোম্পানি
- আগে দেখে নিন, আজকের সোনার নতুন দাম
- SSC Result প্রকাশ ১০টায়, নতুন এসএমএস নম্বরসহ জানুন যেভাবে
- SSc Result 2026 তারিখ চূড়ান্ত, স্কুলে ভর্তি নিয়ে নতুন নিয়ম
- মুনাফা বৃদ্ধির ধারায় ইসলামী ইন্স্যুরেন্স, ছয় মাসের হিসাব প্রকাশ
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- মেসির জীবনে নেমে এলো শোকের ছায়া
- La Liga 2026-2027: সর্বশেষ পয়েন্ট টেবিল ও খবর
- একদিনের ব্যবধানে আজকের সোনার দাম
- সূর্যগ্রহণের দিন আকাশে চোখ ধাঁধানো দৃশ্য, জেনে নিন সময় ও স্থান