ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজে যেমন উইকেট চান স্টোকস
২০১৫ সালের পর আবার ‘ছাইদানি’ নিজেদের করে নিতে মরিয়া ইংল্যান্ড। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই অভিযানে তাদের মূল হাতিয়ার হবে ‘বাজবল’।
গত বছর স্টোকসের অধিনায়ক হওয়া ও ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে আক্রমণাত্মক ব্যাটিং ও আগ্রাসী মানসিকতার কৌশল বেছে নিয়েছে ইংল্যান্ড। ম্যাককালামের ডাক নাম ‘বাজ’-এর সঙ্গে মিলিয়ে এটিকে বলা হচ্ছে ‘বাজবল’। গত এক বছরে ক্রিকেট বিশ্বে তুমুল চর্চিত হয়েছে এই কৌশল।
ম্যাককালাম-স্টোকস জুটিতে ১২ টেস্টের ১০টিতেই জিতেছে ইংল্যান্ড। এই সময়ে তাদের দলীয় রান রেট ৪.৭৬। বলার অপেক্ষা রাখে না, এখানে ইংলিশদের কাছাকাছিও নেই কোনো দল।
অ্যাশেজেও তারা একই কৌশলে ভরসা রাখতে চান। যদিও ইংল্যান্ডের কন্ডিশনে সিমিং ও সুইঙ্গিং কন্ডিশনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ভোগান্তি গত কয়েকটি সফরেই ধরা পড়েছে। এবার উইকেট ব্যাটিং সহায়ক হলে তা ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের জন্য ভালোও হতে পারে। উইকেটে গতি থাকলে তা কাজে লাগানোর পেস আক্রমণও অস্ট্রেলিয়ার আছে।
তবে আইপিএলের ফাঁকে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস বলেন, নিজেদের শক্তিতেই তারা ভরসা রাখতে চান। আমাদের চিন্তাভাবনায় আমরা খুবই পরিষ্কার, বিশেষ করে ইংল্যান্ডজুড়ে মাঠকর্মীদের সঙ্গে আলোচনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোন ধরনের উইকেট আমরা চাই। তারাও আমাদেরকে দারুণভাবে সাড়া দিয়েছেন, যা খুব ভালো ব্যাপার।
তিনি আরো বলেন, আমরা গতিময় ও ফ্ল্যাট উইকেট চাই। আমরা ২২ গজে গিয়ে দ্রুত রান তুলতে চাই। এতে অবশ্য তারাও (অস্ট্রেলিয়া) ম্যাচে খুব ভালোভাবে থাকবে। গতিময় উইকেটে বোলিংয়ের সুযোগ পেলে তারাও সেটা নিয়ে খুশি থাকবে।
শুধু রানই নয়, স্টোকসের ভাবনায় আছে প্রতিপক্ষের ২০ উইকেট নেয়াও। তার পরিকল্পনায় তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে বোলিং গ্রুপও। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডের মতো অভিজ্ঞরা তো আছেনই, ৯০ মাইল গতিতে বল করার মতো তিন জন ফাস্ট বোলার এখন আছে ইংল্যান্ডের জোফরা আর্চার, মার্ক উড ও অলিভার স্টোন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি