ব্রেকিং নিউজ: ক্যানসারে জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যু
ন্যাশনাল স্কুল অব ড্রামার কৃতী ছাত্রী উত্তরার অভিনয়ের হাতেখড়ি থিয়েটারে। এরপর গত শতাব্দীর নয়ের দশকে শ্যাম বেনেগলের ‘যাত্রা’ এবং গোবিন্দ নিহালনির ‘তামস’ দিয়ে টেলিভিশনে ক্যারিয়ারের সূত্রপাত। পরবর্তীকালে ‘উড়ান’, ‘অন্তরাল’, ‘রিশতে কোরা কাগজ’, ‘জসসি জ্যায়সি কোই ন্যাহি’র মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে।
টেলিভিশনের জোরেই ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠেন উত্তরা। অভিনয় করেছেন একাধিক হিন্দি এবং মরাঠি ছবিতেও। ‘রুক্মাবতী কি হাভেলি’, ‘সর্দারি বেগম’, ‘আজা নাচলে’, ‘ডর’ প্রভৃতি ছবিতে উত্তরার অভিনয় নজর কেড়েছিল দর্শকের।
অভিনয় শিল্পী হিসেবে একাধিক সম্মান পেয়েছেন উত্তরা বাওকর। মৃণাল সেনের ‘একদিন আচনক’-এ কাজের সুবাদে সেরা পার্শ্বচরিত্র অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ১৯৮৪ সালে সংগীত নাটক অ্যাকাডেমি সম্মান পান তিনি। শেষমেশ কর্কট রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই কৃতি অভিনেত্রী। তার মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন ছোট ও বড় পর্দার একাধিক সহযোদ্ধা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ