একাধিক চমক দিয়ে টেস্ট দল ঘোষণা করলো শ্রীলঙ্কা
আগামী রোববার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচের জন্য গতকাল ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
প্রায় ছয় বছর পর টেস্ট খেলার হাতছানি সামারাবিক্রমার সামনে। স্কোয়াড থেকে নিরোশান ডিকওয়েলা বাদ পড়ায় আইরিশদের বিপক্ষে প্রথম টেস্টে ২৭ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যানকে উইকেটের পেছনে দেখা যেতে পারে।
২০১৭ সালে এই সংস্করণে অভিষেকের পর সেই বছরই চারটি টেস্ট খেলেন সামারাবিক্রমা। চার ম্যাচের ৮ ইনিংসে করেন ১২৫ রান। ক্যাচ নেন ৪টি। এরপর আর সুযোগ পাননি টেস্ট দলে।
দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলে ডিকওয়েলা ছাড়াও সবশেষ নিউজিল্যান্ড সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওশাদা ফার্নান্দো। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারাকে।
স্পিন বিভাগে প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়ার সঙ্গে প্রথমবারের মতো নেয়া হয়েছে হেমান্থকে। ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৮ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই লেগ স্পিনার।
রাজিথা-কুমারার অনুপস্থিতিতে পেস আক্রমণে আছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো এবং অভিষেকের অপেক্ষায় থাকা মিলান রত্নায়েকে। সবশেষ নিউ জিল্যান্ড সফরের দলেও ছিলেন রত্নায়েকে।
শ্রীলংকার টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয় ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, দুশান হেমান্থ, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, মিলান রত্নায়েকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live