সালমান খানের বিয়ের প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিয়েছিলেন, জানালেন জুহি
৯০-এর দশকের ওই ভিডিওতে সালমান জানান, তাকে প্রত্যাখ্যান করে দেন জুহির বাবা। এর কারণ প্রসঙ্গে অভিনেতার জবাব ছিল, ‘বিলে ফিট করেনি’। ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সেই বক্তব্যের প্রসঙ্গে জানতে চাওয়া হলে জুহি হেসে জবাব দেন, সেই সময় আমি সবে ক্যারিয়ার শুরু করেছি এবং তখনো সালমান খান, সালমান খান হননি। সেই সময় একটা সিনেমা আমার হাতে এসেছিল। তিনিই ছিলেন প্রধান অভিনেতা। সেই সময় আমি কাউকেই চিনতাম না ইন্ডাস্ট্রিতে, আমির খানকেও নয়। কিন্তু কোনো কারণে সিনেমাটা করা সম্ভব হয়নি আমার।
‘কিন্তু আজ অবধি দেখা হলে এটা মনে করিয়ে দেয়ার কোনো সুযোগও ছাড়ে না। বলতে থাকে, ‘তুমি তো আমার সঙ্গে সিনেমাটা করোনি। আমরা খুব কমই একসঙ্গে সিনেমা করেছি। তবে অনেক শো করেছি। স্টেজ শো। দিওয়ানা মাস্তানায় ওর কেমিও ছিল।
দিওয়ানা মাস্তানা সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সালমান ও জুহি। পুরনো ভিডিওতে সালমান জুহিকে ‘খুব মিষ্টি, আদুরে মেয়ে’ বলেছেন এবং যোগ করেছেন, ‘আমি তো ওর বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, তিনি আমার সঙ্গে মেয়ের বিযে দেবেন কি না?’
বাবার প্রতিক্রিয়া কী ছিল জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘না’।
প্রত্যাখ্যানের কারণ জানতে চাওয়া হলে সালমান বলেছিলেন, ‘আমার ধারণা বিলটি মানানসই ছিল না।’
জুহি চাওলাকে সম্প্রতি প্রাইম ভিডিও থ্রিলার সিরিজ ‘হুশ হুশ’ (২০২২)-এ দেখা গেছে। এতে আরও অভিনয় করেছেন আয়েশা ঝুলকা, সোহা আলি খান এবং সাহানা গোস্বামী। এদিকে মুক্তির অপেক্ষায় সালমানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ