ধোনি-কার্তিককে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন তেওয়াটিয়া
আইপিএল ২০২০ সাল থেকে, রাহুল তেওয়াটিয়া সর্বাধিকবার অপরাজিত থাকা একজন ভারতীয় ব্যাটার যিনি সফল ভাবে রান তাড়া করে জিতেছেন। এই ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক এবং রাহুল ত্রিপাঠিকে পিছনে ফেলেছেন রাহুল তেওয়াটিয়া। তিনজনই ২০২০ সাল থেকে ছয় বার এই কীর্তি করেছেন। তবে বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাটকে জিতিয়ে এই লিস্টে সকলের উপরে জায়গা করলেন রাহুল তেওয়াটিয়া। কারণ এখনও পর্যন্ত সপ্তমবারের মতো ম্যাচ ফিনিশ করার কাজটি করলেন তিনি।
মোহালির পিসিএ আইএস বিন্দ্রা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস ২০ ওভারে আট উইকেটে ১৫৩ রান করে। দেখে মনে হচ্ছিল গুজরাট টাইটানস সহজেই এই লক্ষ্য তাড়া করবে, কিন্তু পঞ্জাব কিংস শক্ত বোলিং করে এবং গুজরাট টাইটানসকে শেষ ওভার পর্যন্ত জয়ের জন্য লড়াই করতে হয়েছিল। গুজরাট টাইটানস ১৯ ওভারে তিন উইকেটে ১৪৭ রান করেছিল এবং তাদের জয়ের জন্য শেষ ওভারে সাত রান দরকার ছিল। ক্রিজে ছিলেন ডেভিড মিলার ও শুভমন গিল। এখান থেকে মনে হচ্ছিল গুজরাট টাইটানস সহজেই ম্যাচ জিতে যাবে।
যদিও স্যাম কারান নির্ণায়ক ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে শুভমন গিলকে আউট করেন। এরপর ব্যাট করতে আসেন রাহুল তেওয়াটিয়া। চার বলে এসেছিল মাত্র তিন রান। এ ভাবেই গুজরাট টাইটানসের ওপর চাপ বাড়তে থাকে। শেষ দুই বলে জয়ের জন্য তাদের দরকার ছিল চার রান। রাহুল তেওয়াটিয়া পঞ্চম বলে স্ট্রাইক পেয়েছিলেন এবং তিনি একটি চার মেরে গুজরাট টাইটানসকে জয়ী করেন। এভাবেই ইতিহাসের খাতায় নিজের নাম তুলে দেন রাহুল তেওয়াটিয়া। রান চেসের ব্যপারে দীনেশ কার্তিক ও মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দেন রাহুল তেওয়াটিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live