তীব্র তাপদাহ নিয়ে নতুন যা জানালো আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভারতের রাজস্থানের মরুভূমি থেকে তপ্ত বায়ু ধেয়ে আসছে। তা সাধারণত বিহার পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু ঐ লু হাওয়ার ঝাপটা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলকেও উষ্ণ করে তোলে। সেই বায়ু বিস্তার লাভ করেছে বাংলাদেশের অন্তত ৭টি বিভাগে।
এদিকে বৃহস্পতিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙায়। সেখানে ব্যারোমিটারের পারদ উঠেছিল ৪১ ডিগ্রি সেলসিয়াসে। এ দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে, ২০২১ সালের এপ্রিলে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এ দুই স্থানের তাপমাত্রাই আগের দিনের চেয়ে বেশি ছিল। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় বুধবার ছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার মার্কিন আবহাওয়া চ্যানেল ‘দ্য ওয়েদার চ্যানেল’র ১০ দিনের এক পূর্বাভাসে দেখা যায়, দেশের বিভিন্ন স্থানে আজ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। কিন্তু ঢাকায় পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। আজ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছাতে পারে।
এ অবস্থা ঢাকায় ১৬ এপ্রিল পর্যন্ত থাকতে পারে। ১৭ এপ্রিল তাপমাত্রা ১ ডিগ্রি কমে ৪০ ডিগ্রি হলেও তা ১৮ থেকে ২০ এপ্রিল ফের ৪১ ডিগ্রি সেলসিয়াস হবে। ২১ এপ্রিল ফের ৪০ ডিগ্রিতে তাপমাত্রা নামতে পারে। এরপর অবশ্য ২৭ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে। ২৩ এপ্রিল থেকে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা, জানুন কারণ
- কারখানা বন্ধ, লোকসানে ডুবছে কোম্পানি—তবু শেয়ারদর বাড়ল হু হু করে
- ৪ আর্থিক প্রতিষ্ঠানের টাকা ফেরতের বড় ঘোষণা, ১০ লাখে মিলবে পুরো অর্থ
- আর মাত্র ১০ বছর! এলন মাস্ক বলছেন, টাকা ছাড়াই চলবে পৃথিবী
- একাদশে ভর্তিতে বড় খবর, ৯৩% আসন সবার জন্য—জানুন কোটা কত
- আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর, প্রকাশ হলো বহুল প্রতীক্ষিত রুটিন
- আবেদন নাকচ, তবুও রিফাইনারি বানাচ্ছে সুপার পেট্রোকেমিক্যাল!
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
- মোদী-ট্রাম্প বৈঠকের অজানা ঘটনা ফাঁস করলেন মার্কিন রাষ্ট্রদূত
- ‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে ৪৮ গ্রাহকের কোটি টাকা উধাও, বের হলো আসল রহস্য
- সিটি ব্যাংকের ইজিএমে বড় পরিবর্তন, বাদ পড়ল যে প্রস্তাব