জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল, দেখেনিন কলকাতার অবস্থান
সোমবারের পর আগের মতোই শীর্ষে থাকল রাজস্থান রয়্যালস। ৫টি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতেছে তারা। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে সঞ্জু স্যামসনের দল। দ্বিতীয় স্থানে থাকল লখনউ সুপার জায়ান্টসও। ৫টি ম্যাচ খেলে ৩টি জিতেছেন লোকেশ রাহুলরা। চেন্নাইয়ের মতোই তাঁদের পয়েন্ট ৬। যদিও নেট রান রেটে এগিয়ে লখনউ। তাদের নেট রান রেট ০.৭৬১। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনিরা। চেন্নাইয়ের নেট রান রেট ০.২৬৫। চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংসেরও ৫ ম্যাচে ৩টি করে জয়ের সুবাদে সংগ্রহ ৬ পয়েন্ট। কিন্তু গুজরাতের নেট রান রেট ০.১৯২ এবং পঞ্জাবের নেট রান রেট -০.১০৯।
চেন্নাইয়ের জয়ের ফলে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেল কেকেআর। ৫টি ম্যাচ খেলে ২টি জিতেছে কলকাতা। নীতীশ রানার দলের নেট রান রেট ০.৩২০। সম সংখ্যক ম্যাচে বেঙ্গালুরুরও সংগ্রহ কলকাতার মতো ৪ পয়েন্ট। সপ্তম স্থানে রয়েছেন কোহলিরা। তাঁদের নেট রান রেট -০.৩১৮। ২টি করে ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদও। তবে এই দুই দল সোমবার পর্যন্ত খেলেছে ৪টি করে ম্যাচ। অষ্টম স্থানে থাকা রোহিত শর্মাদের নেট রান রেট -০.৩৮৯। নবম স্থানে রয়েছে হায়দরাবাদ। এডেন মার্করামদের নেট রান রেট -০.৮২২।
পর পর হারেও সুযোগ হচ্ছে না, কেকেআর সমর্থকদের কী বার্তা দিলেন বাংলাদেশের লিটন?পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস। ৫টি ম্যাচ খেললেও জয় মুখ দেখতে পাননি ডেভিড ওয়ার্নাররা। তাঁদের ঝুলিতে কোনও পয়েন্ট নেই সোমবার পর্যন্ত। ওয়ার্নারদের নেট রান রেট -১.৪৮৮।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live