আইপিএলে ৪৪৪ রানের ম্যাচ, নয়া নজির চিন্নাস্বামীতে
প্রসঙ্গত চলতি মরশুমেই লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে আইপিএলের ইতিহাসে চিন্নাস্বামীতে সর্বাধিক রানের নজির সৃষ্টি হয়েছিল। সেই ম্যাচে রান ওঠে ৪২৫। এর কয়েকটি ম্যাচ পরেই আরসিবি বনাম সিএসকে ম্যাচে সেই রেকর্ড ভেঙেই উঠল মোট ৪৪৪ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০১৮ সালের আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ।
সেই ম্যাচে হয়েছিল মোট ৪২২ রান। ২০১৮ সালেই আরসিবি বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে উঠেছিল মোট ৪১৫ রান। যে ম্যাচটি রয়েছে চার নম্বরে। ওই বছরেই অর্থাৎ ২০১৮ সালে আরসিবি বনাম সিএসকে ম্যাচে উঠেছিল ৪১২ রান। সেই ম্যাচটি এই তালিকায় রয়েছে ৫ নম্বরে।
এ দিন ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ২২৬ রান। তাদের হয়ে দুরন্ত ৮৩ রানের ইনিংস খেলেন ওপেনার তথা কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে। ডেভনকে যোগ্য সঙ্গত করেন অজিঙ্কা রাহানে (৩৭) এবং শিবম দুবে (৫২)। মাত্র ৪৫ বলে ৮৩ রান করেছেন ডেভন কনওয়ে। তাঁর ইনিংস সাজানো ছিল ছ'টি ছয় এবং ছ'টি চারে। শিবম দুবে মাত্র ২৭ বলে করেন ৫২ রান।
জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ২১৮ রানেই আটকে যায় আরসিবি। ফলে ৮ রানে ম্যাচ হারতে হয় তাদের। অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি করেন ৬২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৩৬ বলে ৭৬ রান করেছেন তিনি। শেষের দিকে নেমে দীনেশ কার্তিক ঝোড়ো ২৮ রান করলেও, দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live