অবিশ্বাস্য কারণে বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য হান্ড্রেড’
মূলত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বজুড়ে যতটা সমাদৃত হয়েছে তার ধারেকাছেও যেতে পারছে দ্য হান্ড্রেড। এমনকি ইংল্যান্ডের বাইরে কোনো প্রভাবও সৃষ্টি করতে পারেনি ১০০ বলের এই ক্রিকেট টুর্নামেন্টটি। আর তাই এই টুর্নামেন্ট বন্ধ করা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গেছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তত্ত্বাবধানে 'দ্য হান্ড্রেড' নামের ফ্র্যাঞ্চাইজি আসরটি আলোর মুখ দেখে ২০২১ সালে। যদিও আরও কয়েক বছর আগ থেকে এমন আসর আয়োজন নিয়ে কথা চলছিল।
যুক্তরাজ্যের শহরভিত্তিক মোট আটটি দল নিয়ে এই লিগ প্রথমে মাঠে গড়ায়। প্রথম আসরটি জমকালো না হলেও দ্বিতীয় আসর পর্যন্ত গড়িয়েছে এই টুর্নামেন্টটি। যদিও দ্বিতীয় আসরেও ইংল্যান্ডের বাইরে সেভাবে কোনো দর্শক টানতে পারেনি তা।
এদিকে এপ্রিলের শুরুতে উস্টারশায়ারের চেয়ারম্যান ফানোস হিরার এক প্রতিবেদনে দাবি করা হয়, দ্য হান্ড্রেডের প্রথম দুই মৌসুমে মোট ৯০ লাখ পাউন্ড লোকসান হয়েছে। এটি ইসিবি কর্তৃক কাউন্টি ও এমসিসিকে দেওয়া আড়াই কোটি পাউন্ডের বাইরে।
যদিও ইসিবি এক কোটি ১৮ লাখ পাউন্ড আয়ের দাবি করেছে বলে নিজেদের প্রতিবেদনে লিখেছে মেইল স্পোর্ট। ২০২২ সালে বার্ষিক ২২ কোটি পাউন্ডে এর সম্প্রচার স্বত্ব কিনেছিল স্কাই স্পোর্টস। ২০২৮ পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ। জানা গেছে, এই চুক্তিতে সন্তুষ্ট নয় স্কাই স্পোর্টসও!
দ্য হান্ড্রেডের বিকল্প হিসেবে অবশ্য আরেকটি টুর্নামেন্টের কথা ভেবে রেখেছে ইসিবি। মেইল স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ন্যাশনাল কাউন্টি দলগুলোকে (সাবেক মাইনর কাউন্টি) ১৮টি প্রথম শ্রেণির দলের সঙ্গে যুক্ত করে একটি সম্প্রসারিত প্রতিযোগিতার কথা ভাবছে ইসিবি।
এতে করে প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা পেশাদার জগতে প্রবেশের পথ পাবেন। এই ব্যাপারে প্রথম শ্রেণির কাউন্টি দলগুলোর সম্মতি লাগবে। কীভাবে এ নিয়ে আরও এগিয়ে যাওয়া যায় সেটাই ভাবছে ইসিবি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি