অল-আউট ভারত, প্রথম দিন শেষে এগিয়ে বাংলাদেশ
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। তবে শুরুতেই বিপর্যয়ে পড়ে মুম্বাইয়ের জুনিয়ররা।
এদিন শেষ পর্যন্ত ৭৬.৩ ওভার ব্যাট করে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ অনিরুদ্ধ নায়ার ১৩৯ বলে ৬৩ রান করেন। এছাড়া শ্রেয়াস রায় ৩৯ ও ইন্দ্রজিৎ সাকপাল করেন ২৬ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সবুজ, সাইমুম রাতুল ও আজিজুল তামিম। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শাহরিয়ার আমিন, সানজিদ মজুমদার ও শেখ ইমতিয়াজ শিহাব।
প্রথম ইনিংসে মুম্বাইয়ের দেওয়া ১৯০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলার যুবাদের ওপেনিং জুটি ভালো শুরু এনে দেয়। তাদের উদ্বোধনী জুটি থেকেই আসে ৫২ রান।
এরপর দারুণ খেলতে থাকা দলের অধিনায়ক জাওয়াদ আবরার ৩২ বলে ৪৪ রান করে আউট হন। শেষ পর্যন্ত প্রথম দিন শেষে ১০ ওভারে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছে প্রাইম ব্যাংক বিসিবি কম্বাইন্ড অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।
তবে মুম্বাইয়ের থেকে ১৩৩ রানে এখনো পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবে জুনিয়র টাইগাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: কখন, কোথায় দেখবেন লাইভ