হুট করে মুস্তাফিজকে নিয়ে যা বললেন হাথুরু
সাকিব-লিটনদের আরেক সতীর্থ মুস্তাফিজুর রহমানও আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচে সুযোগ পেয়েছিলেন ফিজ। তবে বাজে বোলিংয়ের কারণে আর সুযোগ পাচ্ছেন না কাটার মাস্টার।
এদিকে আগামী ৯ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টাইগারদের সামনে রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপ মিশন। এমতাবস্থায় ফর্মে নেই মুস্তাফিজ। এটা দুশ্চিন্তার কিনা?
অবশ্য বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে মানতেই নারাজ যে মুস্তাফিজ ফর্মে নেই।
শনিবার সকালে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে সম্প্রতি (ফিজ) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে, কেমন পারফর্ম করে।’
লিটনের বিষয়ে হাথুরু বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যানেজারের মাধ্যমে জানতে পারলাম যে, লিটন ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে ওর ব্যাপারে বেশি তথ্য নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live