নাসুম-তাইজুল হেড কোচ হাথুরুসিংহের ভাবনা
এদিকে ঘরের মাঠে সীমিত ওভারের ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ঘোষিত টাইগার স্কোয়াডে ছিলেন তাইজুল ইসলাম। তাকে জায়গা করে দিতে ওই সিরিজ থেকে বাদ পড়েন নাসুম আহমেদ। সে সময় এ নিয়ে নানান আলোচনা-সমালোচনাও চলে। এরপর নাসুমের বাদ পড়ার কারণও জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বলা হয়, এটি ‘অধিনায়কের চয়েজ’। এরপর ঘরের মাঠেই আইরিশদের বিপক্ষে নাসুমকে জায়গা ছেড়ে দিতে গিয়ে বাদ পড়েন তাইজুল।
অন্যদিকে মে মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সাকিবরা। আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাদ পড়েছেন নাসুম, আর স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল। অবাক হলেও এটাই সত্যি যে এ যেন একই কাহিনীর রিমেক। এবার টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, ঠিক কী কারণে প্রতিটি সিরিজে এমন রোটেশন হচ্ছে।
সিলেটে অনুশীলন ক্যাম্প শেষে শনিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে তিনি ব্যাখ্যা দেন, টাইগারদের ঘোষিত স্কোয়াডে কেন তাইজুলকে ডাকা হয়েছে।
হাথুরুর দাবি, আমরা স্কোয়াড বড় করতে চাই। সবাই অভিজ্ঞতা অর্জন করুক। বিশ্বকাপের আগপর্যন্ত এমন চলতেই থাকবে।
ভালো করেও দল থেকে বাদ পড়ার কারণে এই দুই ক্রিকেটারের ওপর পড়বে কি না প্রশ্নে টাইগারদের কড়া এই হেডমাস্টার জানালেন, এমন পরিবর্তন তাদের ওপর প্রভাব ফেলবে না। কারণ, তাদের সঙ্গে যথেষ্ট কথা হয়েছে। ব্যাখ্যা করেছি, কেন তারা আছে, কেন নেই।
হাথুরুসিংহে আরও যোগ করেন, আশা করি, প্রভাব পড়বে না। যদি প্রভাব পড়ে, তাহলে তো চাপের মধ্যে তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। আর ওই ধরনের খেলোয়াড় আমরা দলে চাই না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live