শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
কলম্বোর পি সারা ওভালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। জাহানারা আলমের গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন হার্শিতা সামারাবিক্রমা। বাঁহাতি এই ওপেনার ফেরেন শূন্য রানে।
দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আতাপাত্তু ও ভিশমী গুনারত্নে। তবে তাদের জুটি বড় হতে দেননি নাহিদা। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বলে লেগ সাইডে পুশ করতে চেয়েছিলেন ভিশমী। তবে ব্যাটে-বলে করতে পারেনি ডানহাতি এই ব্যাটার।
১৭ বলে ১১ রান করে সাজঘরে ফিরতে হয় ভিশমীকে। তবে অপরপ্রান্তে দ্রুত রান তুলতে থাকেন আতাপাত্তু। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরির খুব কাছেও ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। তবে তাকে পঞ্চাশ ছুঁতে দেননি নাহিদা। বাঁহাতি এই স্পিনারের শর্ট লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে আউট হন আতাপাত্তু।
ফারজানা হক দারুণ এক ক্যাচ লুফে নিলে ৪৭ রানে বিদায় নিতে হয় বাঁহাতি এই ব্যাটারকে। এদিকে সুবিধা করতে পারেননি ইমেশা দুলানি ও নিলাকশী ডি সিলভা। ৮৯ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা করেন কাভিশা ও প্রসাদানি বিরাক্কোডি।
তারা দুজনে মিলে যোগ করেন ২৮ রান। ধীরগতিতে ব্যাটিং করা প্রসাদানিকে ২৪ রানে আউট করেন সুলতানা খাতুন। এরপর কাভিশা ও রানাসিংহে মিলে ৩৫ রান যোগ করতেই বাগড়া দেয় বৃষ্টি। সেসময় শ্রীলঙ্কার মেয়েদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৫২ রান। কাভিশা অপরাজিত ছিলেন ৩০ রানে। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাহিদা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা