সর্বোচ্চ গোলদাতা দিয়াবাতে
জোড়া গোলের ফলে দিয়াবাতের গোল সংখ্যা এখন ১১। বসুন্ধরা কিংসের স্ট্রাইকার দরিলেতনের গোলও সমান ১১। বাকি থাকা ম্যাচগুলোতে এ দুজনের লড়াই নিঃসন্দেহে আরো জমে উঠবে।
আজ (২৯ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে নিশ্চিত গোল বঞ্চিত হয় মোহামেডান। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দিয়াবাতের জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধ।
৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন দিয়াবাতে। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী চড়াও হয়ে খেলতে থাকে ম্যাচে ফিরতে। সফলতাও আসে ৮১ মিনিটে। মোহম্মদ তারেকের গোলে ব্যবধান কমায় চট্টলার দলটি।
তবে সমতায় ফিরতে পারেনি আবাহনী। পঞ্চম হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ রইলো তারা। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মোহামেডান। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট মোহামেডানের। শেখ জামালের পয়েন্ট সমান হলেও গোলগড়ে তারা নেমে গেছে চতুর্থ স্থানে।
দিনের অন্য ম্যাচে রাজশাহীতে ফর্টিস এফসি ৪-০ গোলে আজমপুর এফসি উত্তরাকে হারিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live