ম্যাচ হেরে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক নীতীশ
ইডেন গার্ডেন্সে ১৫.১ ওভারে ডেভিড মিলারের সহজ ক্যাচ ফস্কে দেন সুয়াশ। যে ক্যাচটা যদি ধরতে পারতেন, তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। কিন্তু সেটা না হওয়ায় ১৩ বল বাকি থাকতেই কেকেআরকে সাত উইকেটে হারিয়ে গুজরাট। সেইসঙ্গে নয় ম্যাচ ছয় পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় একেবারে হামাগুড়ি দিচ্ছে কেকেআর।
শনিবার কেকেআর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৯ রান তোলার পর একটা সময় দৌড়াচ্ছিল গুজরাট। কিন্তু হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিল পরপর আউট হয়ে যাওয়ার পরই প্রবলভাবে ম্যাচে ফিরে আসে কেকেআর। মিলার এবং বিজয় শংকর পুরোপুরি ছন্দে পাচ্ছিলেন না। তারইমধ্যে সুয়াশের ১৫ তম ওভারে হাত খোলেন তাঁরা। ওই ওভারে ১৮ রান ওঠায় শেষ পাঁচ ওভারে জয়ের জন্য ৫১ রান দরকার ছিল গুজরাটের।
সেই অবস্থায় ১৬ তম ওভার বল করতে আসেন আন্দ্রে রাসেল। উইকেট তোলার জন্যই তাঁকে আক্রমণে আনেন রানা। প্রথম বলেই উইকেটে পেয়ে যাচ্ছিলেন রাসেল। অফস্টাম্পের সামান্য বাইরে ব্যাক অফ দ্য লেংথ বল করেন। পিচে যেন কিছুটা থমকে যায়। মিলার বড় শট মারতে যান। কিন্তু ব্যাটের কাণায় লেগে বল শূন্যে উঠে যায়। ক্যাচটা ফেলে দেন সুয়াশ (তবে উইকেটকিপার এন জগদীশান কেন সেই ধরতে আসেননি, সেই প্রশ্নও উঠবে)। তারপর বেধড়ক মারতে থাকে গুজরাট। বিশেষজ্ঞদের মতে, ওই সময় যদি সুয়াশ ক্যাচটা নিতে পারতেন, ম্যাচটাই ঘুরে যেতে পারত। প্রবল চাপে পড়ে যেত গুজরাট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live