‘এটুকুই বলব কী হচ্ছে আর কী হবে তা সময়ই বলে দেবে’
তার কারণ গত ৯ মে মঙ্গলবার রাতে শাকিব খানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার। এটি প্রকাশিত হওয়ার পর থেকে চলছে নানা আলোচনা-সমালোচনা। প্রথমে কিছুটা নীরবতা পালন করলেও বুধবার (১০ মে) সকালে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে শাকিব ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা চিত্রনায়িকা শবনম বুবলী। তার লেখায় উঠে এসেছে নানান তথ্য। সেখান থেকে পাঁচটি প্রশ্নও রেখেছেন শাকিব খানের কাছে।
অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গেও শাকিবের ঠিক একই ঘটনায় বেশ বির্তক তৈরি হয়েছিল। বুবলীর সঙ্গে শাকিবের ঘটনা প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো রেষারেষিতে রূপ নিয়েছিল। যদিও এখন কিছুটা কম। তবে ফের এই ইস্যুতে মুখ খুললেন অপু বিশ্বাস।
তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। এটুকুই বলব কী হচ্ছে আর কী হবে তা সময়ই বলে দেবে।’
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়। সেই ছেলেকে নিয়ে ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেন অপু।
একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। আগের মতো এই বিয়েও থাকে গোপন। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। অনেকটা অপুর কায়দায় ২০২২ সালের সেপ্টেম্বরে সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। মাধ্যম হিসেবে বেছে নেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ