‘সাফ চ্যাম্পিয়নশিপ’ এ যে গ্রুপে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার শীর্ষ ছয় দল ও দুই অতিথি দল মিলিয়ে মোট আট দল নিয়ে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে শক্তিশালী দুই দল ভারত ও লেবাননকে দুই পটে রেখে ড্র দেওয়া হয়। ‘এ’ পটে ভারত ও ‘বি’পটে লেবাননকে রাখা হয়। র্যাঙ্কিংয়ে পেছনে থাকায় বাংলাদেশ ও পাকিস্তানকে সবশেষ পটে রাখা হয়।
শেষ পট থেকে প্রথম দলের নাম তুলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। দুই দলের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিদের নাম আগে উঠে। দেশের নাম উঠানোর পর গ্রুপের নাম তুললে বাংলাদেশের ‘বি’ গ্রুপ নিশ্চিত হয়।
সবশেষ ২০০৯ সালে দক্ষিণ এশিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিতে খেলেছিল বাংলাদেশ। এরপর আর গ্রুপপর্বের গণ্ডি পার হতে পারেনি জামাল ভূঁইয়ারা। এবার দক্ষিণ এশিয়ার বাইরের দুটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আর গ্রুপের অন্য দুই দল ভুটান ও মালদ্বীপকে সাম্প্রতিক সময়ে হারানোর রেকর্ডে নেই লাল-সবুজ শিবিরের। আর সবশেষ ২০০৫ সালে ফাইনালে খেলেছিল ২০০৩ সালের শিরোপাধারী বাংলাদেশ। যদিও সেবার ভারতের সঙ্গে হেরে যায় বাঙলার প্রতিনিধিরা।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে এ প্রতিযোগিতার চতুর্দশ আসর শুরু হয়ে আগামী ৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।
‘এ’ গ্রুপে ভারতের অন্য তিন প্রতিপক্ষ কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল সেমিফাইনালে খেলবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live