বিশ্বকাপে ভারতে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নাজাম শেঠি
সরকার নিরাপত্তা নিশ্চিত করে সিদ্ধান্ত দিলে, পাকিস্তান দলের বিশ্বকাপ খেলতে ভারত যেতে কোন আপত্তি নেই বলে জানান এই পিসিবি সভাপতি। এরই মধ্যে কেউ বলছেন, দল পাঠানো উচিৎ, কেউ বা আবার দল না পাঠানোতেই সমর্থন দিচ্ছেন। তবে, এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে আদতে পাকিস্তান দল যাবে কিনা তার নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আসতে পারেনি পিসিবি। এর মাঝেই ভারতে দল পাঠানো নিয়ে নতুন আরেক কথা বললেন পিসিবি বস।
আসন্ন এশিয়া কাপে খেলা নিয়ে ভারত-পাকিস্তান বৈরিতার কথা সবারই জানা। দুই দেশই নিজেদের অবস্থানে অটল। তবে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও, অক্টোবরে পাকিস্তান দলকে ভারতে পাঠানোর ব্যাপারে সমর্থন দিচ্ছেন সাবেকরা।
কদিন আগেই ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল পাঠানোর কথা বলেছিলেন শহীদ আফ্রিদি। তার মতে, ভারতের মাটি থেকে পাকিস্তান যদি বিশ্বকাপ ট্রফি জিতে আসতে পারে, তাহলে ওটাই হবে ভারতের জন্য সবচেয়ে বেশি অপমানের। এমনকি তাদের হারিয়ে শিরোপা জয়টা হবে তাদের ‘গালে চড় মারার’ সমতুল্য। নাজাম শেঠি দল পাঠানো নিয়ে কেন এতো দ্বিধায় ভুগছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
তবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদির প্রশ্নের উত্তর দিয়েছেন পিসিবি বস। দল যাওয়ার বা না যাওয়ার ব্যাপারে দুদেশের সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।
পিসিবি চেয়ারম্যান বলেন, 'বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত শহীদ আফ্রিদি, জয় শাহ বা আমার নয়। ভারত দলের সিদ্ধান্ত ভারত সরকারের হাতে, আর পাকিস্তান দলের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের হাতে। পাকিস্তান সরকার যদি বলে, আমাদের দল ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে, তাহলে আমরা অবশ্যই সেখানে খেলতে যাবো।' তবে, ক্রিকেটের সৌন্দর্য রক্ষার্থে দুদেশের মধ্যে চলমান এ সমস্যার দ্রুত সমাধান চান ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live