‘সেটা চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম বলতে পারবে’- রাজ
এ নিয়ে পরীমণির তরফ থেকে জানা যায়, তার স্বামী রাজ ১০ দিনের বেশি সময় ধরে বাসাতেই নেই। এমন কি তিনি জানিয়েছেন, এটি বিচ্ছেদের ইঙ্গিত কিনা তাও বুঝতে পারছেন না। সাম্প্রতিক এই বিষয় নিয়ে মিডিয়া পাড়া এখন অনেক গরম।
দিন দিন এই ঘটনা শুধু বড়ই হতে আছে। মিলছে না কোন সমাধান। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরীমণির সঙ্গে সম্পর্ক নিয়ে বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমের কথা বলেছেন রাজ। সেই সাক্ষাৎকারে পরীমণির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে এই চিত্রনায়ক জানান, আমাদের সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।
বর্তমানে আপনাদের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে; এমন এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘সেটা নিয়েও কথা বলতে রাজি নই আমি।’ বিয়েবিচ্ছেদের দিকে যাচ্ছে কিনা? জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘সেটাও জানি না।’
সাক্ষাৎকারের এই পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় তাহলে কে জানে? এর জবাবে রাজ বলেন, ‘আমার থেকে ভালো জানে চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। তারা এটা ভালো বলতে পারবেন। তাদের সঙ্গে কথা বলুন।’
আপনাদের সম্পর্কটি সামনের দিকে এগুবে নাকি এখানেই ইতি ঘটবে? এই প্রশ্নের জবাবেও এই দুই নির্মাতার নাম নেন রাজ। তিনি বলেন, ‘সেটা চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম বলতে পারবে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’
নিজের সিদ্ধান্ত বিষয় জানতে চাইলে রাজ বলেন, ‘আমার চেয়ে আমার স্ত্রীর সিদ্ধান্ত আগে জানা গুরুত্বপূর্ণ। ও কি চায় সেটা জানা দরকার। সে যেটা চাইবে সেটিই চুড়ান্ত। তিনি থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ। আমি আমার স্ত্রীকে নিয়ে কোন ধরনের মন্তব্য করতে রাজি নই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?