তিন অভিনেত্রীর সাথে ভিডিও ফাঁস নিয়ে নতুন তথ্য দিলেন রাজ
সাম্প্রতিক সময়ে দেশের একটি সংবাদমাধ্যমের লাইভে এসে এ কথা বলেন পরিমনির স্ত্রী শরিফুল রাজ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি ও পরী সেপারেশন (আলাদা) আছি। আর এ বিষয় নিয়ে আমি দ্বিতীয়বার ভাবতে চাই না। "
এর আগে গত ২৯ মে মাঝ রাতে হঠাৎ শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কয়েকটি ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়। যা প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। এমনকি চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অভিনেতার সংসার ভাঙার গুঞ্জনও উঠে।
রোববার (৪ জুন) রাতে শুরুতেই এ ব্যাপারে শরিফুল রাজ জানান, তার আইডি থেকে যেসব ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না। বলেন, আমি জানি না। তবে আমার আইডি হ্যাকও হয়নি।
এ ব্যাপারে তিনি আরও বলেন, আমার আইডি যদি হ্যাকও হয়ে থাকে তাহলে যারা হ্যাক করেছে, তারা এসব আপলোড করার পর আবার আমাকে আইডি ফেরত দিয়েছে।
নায়কের এ প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করা হয় তাকে। জানতে চাওয়া হয়, তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জানে কিনা। শরিফুল রাজ বলেন, আমার ফেসবুকের পাসওয়ার্ড নেয়ার মতো মানুষ রয়েছে। তবে কার কাছে আমার ফেসবুকের পাসওয়ার্ড রয়েছে সেই নাম বলতে চাই না।
প্রসঙ্গত, ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ