বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ১৪৬ রানের অসাধারণ সেঞ্চুরিটি করার পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারের প্রথম বলে হাশমত উল্লাহ শহিদিকে স্কয়ার লেগে ঠেলে দিয়েই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি উদযাপন করেন শান্ত। প্রথম ইনিংসের মতোই দৌড়ে মাঠের একপাশে এসে মাথার হেলমেট খুলে ব্যাট এগিয়ে তিনি চুমু ছুঁড়ে দিলেন গ্যালারির উদ্দেশ্যে।
১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। দু’দিন আগে প্রথম ইনিংসে ১১৮ বলে করেছিলেন সেঞ্চুরি। সেবার ১৪৬ রানে আউট হয়ে গেলেও এবার শান্ত কত রানে থামেন, সেটাই দেখার।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২ উইকেট হারিয়ে ৩৩। ১১০ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হাসান শান্ত। মুমিনুল হক ব্যাট করছেন ২৪ রান নিয়ে। বাংলাদেশের লিড ৪৬৯ রানের।
এর আগে কি অসাধারণ এক জুটি গড়ে তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান। অথচ, সেই জুটিরই কিনা যবনিকাপাত ঘটলো একটি ঝুঁকি নিতে গিয়ে রানআউট হওয়ার মধ্য দিয়ে। ১৭৩ রানের বিশাল এক জুটি গড়ার পর রানআউটে কাটা পড়ে বিদায় নিলেন জাকির হাসান। ৭১ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live