কল্পনারও অতীত আইফোন-১৪ কিনতে সন্তানকে বিক্রি
আইফোন-১৪ কিনতে ৮ মাসের সন্তানকে বিক্রি করেছেন এক বাবা-মা। এ ঘটনায় ওই শিশুর মাকে আটক করেছে পুলিশ। এছাড়া যে নারী শিশুটিকে কিনেছিলেন তাকেও পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। খবর উইওনের
প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন কিনতে এবং সেটি দিয়ে রিলস বানাতে সন্তানকে বিক্রি করে দেন বাবা জাদভ ঘোষ এবং মা সাথী। তারা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণায় থাকেন। এ দুজন মিলে আইফোন-১৪ কেনার পরিকল্পনা করেন। আর সেটির অর্থ যোগাতে নিজ সন্তানকে বিক্রি করে দেন। এই দম্পতির সাত বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে।
জিজ্ঞাসাবাদে শিশুটির মা পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তিনি এবং তার স্বামী সন্তান বিক্রির অর্থ দিয়ে রাজ্যে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছিলেন যেন তারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য রিলস তৈরি করতে পারেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাবা তার সাত বছর বয়সী মেয়েকেও বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সেটি তিনি আর পরবর্তীতে করেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নিজের নামে কোথায় কত জমি, অনলাইনে দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- সোনার ভরি কত আজ? ২১, ১৮ ও ২২ ক্যারেটের দামও জেনে নিন
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক