বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ভারতের জন্য বড় দুঃসংবাদ
ভারতের মাটিতে গতকাল (বৃহস্পতিবার) ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ। রবিবার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। তার আগে দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলকে নিয়ে উদ্বেগের কালো মেঘ রয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় এই ওপেনার ডেঙ্গুতে আক্রান্ত।
সে কারণেই গিলকে তাদের প্রথম ম্যাচে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গিল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন কি না, তা জানা যাবে আজ (শুক্রবার)।
আজ আরও একটি পরীক্ষা করা হবে। এরপরই ঠিক করা যাবে শুভমন আদৌ খেলবেন কি না। এই বিশ্বকাপকে সামনে রেখে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন তরুণ ওপেনার। দল তার ওপরই ভরসা রাখছে। এমন পরিস্থিতিতে এই ওপেনার না খেললে বড় ধাক্কা খেলবে ভারত।
চলতি বছরটা স্বপ্নের মতো কাটাচ্ছেন শুভমান গিল। দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার। তবে প্রথম ম্যাচে একা খেলতে না পারলে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ইশান কিষাণকে।ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরে আসা উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলও রয়েছেন দলে। একসময় রোহিতের সঙ্গে ওপেন করতেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে টিম ম্যানেজমেন্টের ব্যাক-আপ ওপেনার হতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারে রাহুলকেই বেশি পছন্দ করে দল। তাই দলে ইশানের সঙ্গে ওপেনার হিসেবে দেখা যেতে পারে তরুণ বাঁহাতি ব্যাটসম্যানকে।
শুভমান গিলকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবে বিবেচনা করা হয়। চার বছর আগে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। এই ফরম্যাটে আছে ছয়টি সেঞ্চুরি। রান করেছেন দুই হাজারের কাছাকাছি। শুভমান এখন ভারতের তিন ফরম্যাটে ক্রিকেটের নিয়মিত ওপেনার। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়াটা ভারতীয় দলের জন্য বড় ক্ষতি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live