ডাচদের কাছে হারের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা
বিশ্ব ক্রিকেটে ঐতিহ্য বা শক্তির দিক থেকে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকার ধারে কাছেও নেই। তবে ওয়ানডে বিশ্বকাপে এমন দলের কাছেই হারের মুখে পড়েছে প্রোটিয়া দল।
এই খবর লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১২ ওভারে চার উইকেটে ৪৬ রান করেছে। প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস।
রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। দুজনেই প্রথম ৭ ওভারে যোগ করেন ৩২ রান। অষ্টম ওভার থেকেই আধিপত্য শুরু করে ডাচরা। মাত্র ৮ রানে চার উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।
বল হাতে দাপট দেখাচ্ছেন মারভি। তিনি দুটি এবং পল ভ্যান মিকেরেন ও কলিন অ্যাকারম্যান একটি করে উইকেট নেন।
এর আগে ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে, প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। টসের পর আবার বৃষ্টি শুরু হয়। পরে ম্যাচের সময়সীমা নির্ধারণ করা হয় ৪৩ ওভার।
সামান্য ভেজা পিচে বল হাতে দারুণ শুরু করে প্রোটিয়ারা। প্রথম ৫০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়েছে নেদারল্যান্ডস। রাবাদা-জ্যানসনের বোলিংয়ের কাছে অসহায় দেখাচ্ছিল ডাচ ব্যাটসম্যানদের।
১৪০ রানে ৭ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের ইনিংস সামলেছেন ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস। টেল এন্ডাররা তাকে যোগ্য সঙ্গ দেয়। শেষ পর্যন্ত ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন ডাচ অধিনায়ক।
অন্যদের মধ্যে, রল্ফ ভ্যান ডের মেরওয়ে ২৯, আরিয়ান দত্ত ২৩* এবং তেজা নিদামানরু ২০ রান করেন। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন ও কাগিসো রাবাদা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live