দারুন সুখবরঃ আগামী ৩ দিন বিনামূল্যে 'মুজিব' ছবিটি দেখতে পারবেন যেভাবে
গোপালগঞ্জে ‘মুজিব: এ রূপকার অব দ্য নেশন’ চলচ্চিত্রের বিনামূল্যে প্রদর্শনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী রোববার (২২ অক্টোবর) থেকে দর্শনার্থীরা এই সুবিধা পাবেন। ছবিটি দেখতে প্রতিটি শোতে ভিড় জমেছে দেখে জেলা প্রশাসক এ সিদ্ধান্ত নেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গণমাধ্যমে এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক গোপালগঞ্জের দর্শকদের মন কেড়েছে। প্রতিটি অনুষ্ঠানেই দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তরুণ প্রজন্ম বেশি ছবি দেখছে। কেউ কেউ সিট না পেয়ে ছবিটি দেখতে পারেননি। তাই সকল দর্শকদের ছবিটি দেখার সুযোগ করে দিতে আমরা প্রদর্শনী সম্প্রসারিত করেছি। এই তিন দিনে অন্তত ৭ হাজার দর্শক ছবিটি দেখার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি মিলনায়তনে ‘মুজিব’ ছবির প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ছবিটি দেখানো হচ্ছে।
এর আগে ১৩ অক্টোবর ছবিটি মুক্তির পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ৭ দিন বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন। ৭ দিনের বিনামূল্যে প্রদর্শনীর সময়কাল বৃহস্পতিবার শেষ হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ