১ হাজার বিড়ালসহ ট্রাক জ্বব্দ, আসল কারণ জানলে বার্বিকিউ আর খাবেন না
চীনের পুলিশ কাঠের ক্রেটে প্রায় এক হাজার বিড়াল বহনকারী একটি ট্রাক আটক করেছে। ট্রাকটি জব্দ করার পর, পুলিশ আবিষ্কার করে যে বিড়ালটিকে জবাই করার জন্য দক্ষিণাঞ্চলের ঝাংজিয়াকোতে নিয়ে যাওয়া হচ্ছে। যা পরে শুয়োরের মাংস বা ছাগলের মাংস হিসাবে বিক্রি করা হতো।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি চীনের স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে।
প্রাণীদের সুরক্ষায় কাজ করে এমন একটি সংস্থার তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে পুলিশ বিড়ালগুলো উদ্বার করেছে।
সংস্থাটি জানিয়েছে, একটি সমাধিক্ষেত্রে কাঠের বাক্সের ভেতর অসংখ্য বিড়ালকে আটকে রাখার বিষয়টি তাদের নজদের আসে। এরপর তারা বিড়ালগুলোর উপর টানা ছয়দিন নজরদারি চালান। যখন বিড়ালগুলোকে ট্রাকে তোলা হয় তখন তারা ট্রাকটি আটকান এবং পুলিশকে খবর দেন। এরপর বের হয়ে আসে— এই বিড়ালগুলো সংগ্রহ এবং সেগুলো মাংস হিসেবে বিক্রির পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র।
বিড়ালগুলো গৃহপালিত নাকি রাস্তায় বসবাস করা ছিল সে বিষয়টি নিশ্চিত নয়।
গত শুক্রবার চীনের সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। খবরটি ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
উইবোতে একজন লিখেছেন, ‘এসব মানুষের যেন ভয়ঙ্কর মৃত্যু হয়।’ আরেকজন লিখেছেন, ‘প্রাণীদের রক্ষায় কখন আইন হবে? কুকুর ও বিড়ালের জীবনের কি কোনো মূল্য নেই।’
অপর একজন লিখেছেন, ‘আমি বাইরের বার্বিকিউ আর কখনো খাব না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নিজের নামে কোথায় কত জমি, অনলাইনে দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ?
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করার নিয়ম, জানুন বিস্তারিত
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ: ৩০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- সোনার ভরি কত আজ? ২১, ১৮ ও ২২ ক্যারেটের দামও জেনে নিন
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: বাংলাদেশ বনাম আফগানিস্তান সর্বশেষ স্কোর
- জমির মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজবেন যেভাবে
- রাত ৮টায় বাংলাদেশ-ভুটান ম্যাচ, টিভি ও মোবাইলে দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ আজ: সময়, লাইভ দেখার উপায় ও পরিসংখ্যান
- OnePlus 16: ৯০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় নতুন চমক
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার