'পাকিস্তানের বিশ্বকাপের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি'
চলমান ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের আশা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান। বাংলাদেশসহ বাকি তিন ম্যাচে জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের মধ্যে দুটি জিতেছে পাকিস্তান। বাকি তিন ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার কিছুটা আশা থাকবে বাবর আজমের দলের। তবে এটি মূলত বিভিন্ন সমীকরণের উপর নির্ভর করবে।
বাবরের নেতৃত্বাধীন বর্তমান দল ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দল থেকে অনুপ্রেরণা নিতে পারে। সেই বিশ্বকাপে, প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি হারের পর, পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে প্রত্যাবর্তন করে এবং শিরোপা জিতেছিল।
ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের হয়ে একমাত্র ডাবল সেঞ্চুরি করা ফখর জামান বলেছেন, 'অতীতের ইতিহাসের দিকে তাকালে প্রমাণিত হয় আমরা কখনোই হার মেনে নিইনি। শেষ তিন ম্যাচ জেতার ব্যাপারে দলের সবাই বেশ আশাবাদী। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যেভাবে লড়াই করেছি তাতে আত্মবিশ্বাসের মাত্রা বেড়েছে।
তিনি আরও বলেন, 'বিশ্বকাপ চার বছর অন্তর আসে। ইনজুরির কারণে এত বড় ইভেন্ট মিস করাটা হতাশাজনক। হাঁটুর এই ইনজুরির কারণে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live